বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩

দুই ঘণ্টা পর মিরপুর-১০ সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা

প্রকাশিত - ২৯ অক্টোবর, ২০২৬   ০৪:২৫ পিএম
webnews24

মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের দুই ঘণ্টা পর সেখান থেকে সরে গেছেন পোশাক শ্রমিকেরা। শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সড়ক ছাড়েন তারা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকেরা সড়কে নেমেছিলেন। পুলিশ তাদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। পরে তারা সড়ক থেকে সরে যান।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর-১০ ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন