বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩

সচিবালয়ে ফায়ার সার্ভিসের মহড়া

প্রকাশিত - ২৯ অক্টোবর, ২০২৬   ০৪:৪২ পিএম
webnews24

প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর ভবনের ১৪ তলায় হঠাৎ ধোঁয়ার কুণ্ডলী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হন ফরায়ার সার্ভিসের কর্মী ও উদ্ধারকারী গাড়ি। ভবনে আটকে পড়া কর্মকর্তাদের সিঁড়ির পাশাপাশি দ্রুত নামিয়ে আনতে জানালা দিয়ে ব্যবহার করা হয় উঁচু মই বা এক্সটেনশন ল্যাডার। পুরো এলাকা জুড়ে তৈরি হয় এক জরুরি পরিস্থিতি।

বাস্তবে অবশ্য সেখানে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। সচিবালয়ে কোনো কারণে দুর্ঘটনা ঘটলে কীভাবে দ্রুত উদ্ধার কার্যক্রম চালানো যায় এবং আটকে পড়া কর্মকর্তাদের নিরাপদে বের করে আনা সম্ভব, সে বিষয়ে একটি মহড়ার আয়োজন করে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুড় আড়াইটা থেকে ৩টা পর্যন্ত এ মহড়া চলে।

সচিবালয়ের ১ নম্বর ভবনে প্রধানমন্ত্রী কার্যালয়ের চৌদ্দ তলায় একটি ফগিং মেশিনিনের মাধ্যমে ধোয়া সৃষ্টি করে। পরে কর্মকর্তাদের সিড়ির পাশাপাশি ফায়ার সার্ভিসের মইয়ের (এক্সটেনশেন লেডার) মাধ্যমে জানালা দিয়ে কিভাবে বের করে নামানো যায় তার মহড়া দেয়া হয়।

তবে বাস্তবে আগুন লেগেছে মনে করে অন্যান্য ভবন থেকেও অনেক কর্মকর্তা কর্মচারিরা নেমে সচিবালয়ের ১ নং ভবনের সামনে আসেন। এতে করে প্রথমে কিছুটা আতঙ্ক ছড়ালেও কিছুক্ষণের মধ্যই মহড়ার খবর ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসে পরিচালক মো. সালেহ উদ্দিন উদ্দিন বলেন, আমরা সচিবালয় ফায়ার সার্ভিসে পক্ষ থেকে আধাঘন্টা ব্যাপি আগুন লাগার পর নোভানো এবং বেতর অবস্থানরত কর্মকর্তা কর্মচারিদের নিরাপদে বের করে নিয়ে আসার মহড়া দিচ্ছি। কোন কারণে দুর্ঘটনা ঘটলে যেন আটকে পড়া কর্মকর্তারা নিরাপদে অবতরণ করতে পারে সেই ট্রেনিং দেয়া হচ্ছে।"

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন