২৪ঘন্টা অনলাইন: এবিজি ইউনিভার্সিটি কাপে দ্বিতীয় বড় জয় তুলে নিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। গ্রুপ ‘এ’ তে এই জয় তিন ম্যাচে ২ জয়, ১ ড্রতে ৭ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল।গ্রুপ ‘বি’তে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশকে (ইউল্যাব) ৪-০ গোলের বড় ব্যবধানে হারায় এআইইউবি। ৩১ অক্টোবর এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের ১২ মিনিটে আক্কাসের গোল লিড নেয় এআইইউবি। ম্যাচের সময় যত গড়ায় মাঠের উত্তেজনা আরো বাড়তে থাকে।তবে ইউল্যাব কোনো গোল করতে না পারলেও প্রথমার্ধের যোগ করা সময়ে দারুণ পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মঈন। এতে ইউল্যাবের বিপক্ষে ২-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় এআইইউবি।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে দু’পক্ষ গোলের জন্য আরো মরিয়া হয়ে ওঠে। তবে ম্যাচের ৩০ মিনিটে ইউল্যাবের ডিফেন্ডার নিজেদের ডি-বক্সে হ্যান্ডবল করলে সরাসরি পেনাল্টি পায় এআইইউবি। স্পট কিক থেকে গোল নিজের দ্বিতীয় করতে ভুল করেনি আক্কাস আলী। এতে ইউল্যাবের বিপক্ষে ৩-০ গোলে লিড নেয় এআইইউবি।এর ৫ মিনিটে পরে অর্থাৎ ৩৫ মিনিটে আরেক আক্রমণ থেকে লিড ৪-০ বাড়িয়ে নেন রাশেদুল। এরপর আরো কয়েকটি আক্রমণ করলেও আর গোলের দেখা পায়নি কোনো দলই। এতে ইউল্যাবকে ৪-০ গোলে বিধ্বস্ত করে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে এআইইউবি।
জমজমাট এই আসরের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক স্যাটেলাইট চ্যানেল টি স্পোর্টস।দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের (এবিজি) পৃষ্ঠপোষকতা ও উদ্যোগে গত ২৫ অক্টোবর থেকে মাঠে গড়িয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬’।
