২৪ঘন্টা অনলাইন: ৮ বছর পর আবারও সাফ ফুটবল নিয়ে মেতে ওঠার অপেক্ষায় এখন বাংলাদেশ। এরই মধ্যে প্রস্তুতিও শুরু করেছে লাল সবুজ প্রতিনিধিরা। তবে আসর শুরুর মাত্র চারদিন আগে সবচেয়ে বড় দুসংবাদ পেয়েছে থমাস ডুলির শীষ্যরা। প্রথমবারের জাতীয় দলে সুযোগ পেয়েও খেলতে পারছেন না রোনান সুলিভান। বয়সভিত্তিক দলের গন্ডি পেরিয়ে লাল সবুজ জার্সি পড়তে অপেক্ষা ছিল কেবল সময়ের। মূলত চোটের কারণে সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে পারবেন না এই নাম্বার নাইন। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েও অভিষেকের অপেক্ষা বাড়ল যুক্তরাষ্ট্র প্রবাসী এই ফুটবলারের। রোনানের অনুপস্থিতিতে এখন নতুন করে ভাবতে হবে কোচ ডুলিকে। সবশেষ বাংলাদেশের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রোনানের। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সিনিয়র দলে জায়গা পান তিনি। শুরুতে কলেজের কোচের কাছ থেকে ছুটি না পাওয়ায় নভেম্বরের প্রথম ভাগে আসা অনিশ্চিত ছিল রোনানের। আবেদনের পরিপ্রেক্ষিতে পরে ৩ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকার অনুমতি পেয়ে ফেডারেশনকে সম্মতি জানান রোনান। তাঁর জন্য যুক্তরাষ্ট্রে ১ নভেম্বর রাতের ফ্লাইটও বুক করেছিল বাফুফে।
ইনজুরির কারণে শেষ পর্যন্ত যাত্রা বাতিল করতে হয়েছে। ১৮ অক্টোবর সাফের জন্য ২৮ সদস্যের প্রাথমিক তালিকা জমা দেওয়ার কথা থাকলেও স্বাগতিক বাংলাদেশ এখনও তা দেয়নি। ডুলির পরিকল্পনায় ছিলেন রোনানও। তাঁর ছিটকে যাওয়ায় এখন স্কোয়াডে পরিবর্তন আনতে হবে কোচকে। বিশেষ করে স্বীকৃত স্ট্রাইকারের সংকটের মধ্যে রোনানের অনুপস্থিতি বাড়িয়েছে দুশ্চিন্তা। দলের প্রস্তুতিও এখনো পুরোপুরি গুছিয়ে নিতে পারেননি ডুলি। ক্যাম্পে থাকা বিশ্বনাথ ঘোষ এখনো শতভাগ ফিট নন। অবশ্য জ্বর থেকে সেরে উঠেছেন মোরসালিন। শনিবারের বিরতির পর রবিবার সকালে অনুশীলন করেছে দল। তবে এখনো দুই ভাগে ভাগ হয়ে নিজেদের মধ্যে ম্যাচ অনুশীলন করেনি ফুটবলাররা। ৫ নভেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচের আগেই হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে পাওয়া যাচ্ছে না। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ১১ নভেম্বরের ম্যাচে খেলবেন তারা। ইতালি থেকে আসা ফাহমিদুল ইসলামও এখনো দলের সঙ্গে যোগ দেননি। সোমবার তাঁর অনুশীলনে যোগ দেওয়ার কথা। সব মিলিয়ে সাফের আগে হাতে থাকা খেলোয়াড়দের নিয়ে দ্রুত দল গুছিয়ে নেওয়াই এখন ডুলির বড় চ্যালেঞ্জ।
শুরুর অপেক্ষায় থাকা সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের আক্রমণভাগের বড় ভরসা হয়ে আসার কথা ছিল যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভানের। দ্বিতীয় সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের পথে দ্যুতি ছড়ানো এই তারকাকে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে প্রথমবারের মতো ডেকেছিলেন প্রধান কোচ টমাস ডুলি। কিন্তু ঘরের মাঠে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের ঠিক আগে ইনজুরির থাবায় এবারের সাফে আর খেলা হচ্ছে না রোনানের। ফেডারেশন সূত্রে জানা গেছে এই তথ্য। যুক্তরাষ্ট্রের কলেজ কোচের কাছ থেকে বিশেষ ছুটি আদায় করে ৩ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দলের সঙ্গে থাকার সবুজ সংকেত পেয়েছিলেন রোনান। কিন্তু শেষ মুহূর্তের ইনজুরি সব পরিকল্পনা ভেস্তে দেয়। স্বাগতিক হওয়ায় সাফ কর্তৃপক্ষকে এখনও চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার তাড়া না থাকায় ১৮ অক্টোবরের প্রাথমিক তালিকায় তাকে রেখেছিলেন ডুলি। কিন্তু এই তরুণ ফরোয়ার্ডের ছিটকে যাওয়ায় কোচকে এখন সম্পূর্ণ নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হচ্ছে।
এখন রোনানের ইনজুরির কারণে ডুলির কপালে চিন্তার ভাঁজ ও নতুন করে স্কোয়াড সংকট তৈরি হয়েছে। রোনানের না থাকা কেবল আক্রমণভাগকেই দুর্বল করেনি, বরং বর্তমান ক্যাম্পের সামগ্রিক ইনজুরি ও ফিটনেস পরিস্থিতি কোচ ডুলির জন্য বড় এক পরীক্ষার ক্ষেত্র তৈরি করেছে। রক্ষণভাগের নির্ভরতা বিশ্বনাথ ঘোষ এখনও মাঠে ফেরার মতো পুরোপুরি ফিট হয়ে ওঠেননি। অন্যদিকে, শেখ মোরসালিন সবেমাত্র জ্বর থেকে সেরে উঠে অনুশীলনে ফিরেছেন। নির্ধারিত সময়ের আগে হামজা ও ফারহান আলী ওয়াহিদকে পাচ্ছে না দল, আবার ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলামও এখনও দলের সঙ্গে এসে যোগ দিতে পারেননি। সব মিলিয়ে ঘরের মাঠে শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামার আগে পুরো স্কোয়াডকে এক সুতোয় গেঁথে তোলা এখন ডুলির জন্য এক বিশাল চ্যালেঞ্জ। এর আগে জাতীয় দলে হামজা-শমিতদের সঙ্গী হতে সবকিছু চুড়ান্ত করেছিলেন রোনান সুলিভান। বয়সভিত্তিক দলের গন্ডি পেরিয়ে জাতীয় দলের হয়ে বড় মঞ্চে নিজেকে প্রমাণের অপেক্ষায় এই উদীয়মান ফুটবলার। শুরুতে সাফে রোনানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত তা কেটে গেছে। বাফুফে থেকে নিশ্চিত করা হয়েছিল, আসন্ন প্রতিযোগিতার স্কোয়াডে থাকছেন এই তরুণ ফরোয়ার্ড। তবে সাফে আর তার খেলার কোন সম্ভাবনাই নেই।
