রবিবার, ০১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩

কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ

প্রকাশিত - ০১ নভেম্বর, ২০২৬   ০৬:৩১ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফি হকিতে বড় ব্যবধানে হারের বৃত্ত থেকে বের হতেই পারছে না বাংলাদেশ। তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৬-১ গোলের বড় ব্যবধানে হেরেছিল তারা। আজ চতুর্থ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও হারটা বড় ব্যবধানেই। এবার লাল-সবুজের প্রতিনিধিরা হেরেছে ৫-০ গোল ব্যবধানে।

প্রথম কোয়ার্টারে কোরিয়া ১-০ গোলে লিড নেয়। দ্বিতীয় কোয়ার্টারে আরেক গোল করলে ২-০ গোলে পিছিয়ে থেকে ড্রেসিংরুমে ফেরে বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ হজম করে আরও দুই গোল। আর শেষ কোয়ার্টারে এক গোল হজম করলে ৫-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্যপূরণ হয়নি। সপ্তম হয়ে দেশে ফিরলেও পাকিস্তান ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আগ্রহী না হওয়ায় বাংলাদেশ সুযোগ পেয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের কাছে ১৩ গোল হজম করেছিল। সপ্তাহ চারেক আগে জাপানে এশিয়ান গেমস হার ছিল ১০ গোলের। দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে অনেকটাই ঘুরে দাঁড়িয়ে মাত্র ১-০ গোলে হারে। তবে মালয়েশিয়ার বিপক্ষে ৬-১ গোলে হারের পর আবার ৫-০ হার কোরিয়ার বিরুদ্ধে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামীকাল বাংলাদেশ চীনের বিপক্ষে খেলবে। পাঁচ ম্যাচের পর শীর্ষ চার দল সেমিফাইনাল এবং নিচের দুই দল পঞ্চম স্থানের জন্য লড়বে। বাংলাদেশকে পঞ্চম স্থানের জন্যই খেলতে হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত ইভেন্টে প্রথম আন্তর্জাতিক স্বর্ণ জয়ের স্বাদ পেয়েছেন বন্যা আক্তার। নারী কম্পাউন্ড ব্যক্তিগত ফাইনালে কাজাখস্তানের মিলানা বুরলেভাকে ১৪৫-১৪৩ স্কোরে হারান তিনি। এয়ারপোর্টে উচ্ছ্বসিত বন্যা জানান ‘এটা আমার প্রথম ব্যক্তিগত এশিয়া কাপের স্বর্ণপদক। এই সাফল্য আগামীতে বিশ্বকাপ, বিশ্ব চ্যাম্পিয়নশিপ কিংবা অলিম্পিকের মতো বড় আসরে ভালো করার অনুপ্রেরণা দেবে। এখানকার অভিজ্ঞতা পরবর্তী প্রতিযোগিতায় কাজে লাগাতে চাই।’
এবিজি ইউনিভার্সিটি কাপে দ্বিতীয় বড় জয় তুলে নিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। গ্রুপ ‘এ’ তে এই জয় তিন ম্যাচে ২ জয়, ১ ড্রতে ৭ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল।গ্রুপ ‌‘বি’তে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশকে (ইউল্যাব) ৪-০ গোলের বড় ব্যবধানে হারায় এআইইউবি।
ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ২৪৫ রানে গুটিয়ে দেওয়ার পথে নাঈম ৪ উইকেট নিয়েছিলেন। এবার ব্যাট হাতেও নিজের সামর্থ্য দেখালেন ডানহাতি এই টেলএন্ডার ব্যাটার। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রান করার পর ২৭ রানের লিড পেয়েছিল।
“তাকে নিয়ে সতর্ক থাকুন। তাৎক্ষণিক সাফল্য পাওয়ার আশায় সোনার ডিম পাড়া হাঁসটিকে মেরে ফেলবেন না।”
মর্মান্তিক ট্র্যাজেডিতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে