সোমবার, ০২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩

সৌদিতে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

প্রকাশিত - ০২ নভেম্বর, ২০২৬   ০১:৪০ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা ডেস্ক: সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে মিসাইলটি প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছেন সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি।

সোমবার (২ নভেম্বর) হুথিরা এ মিসাইল হামলা চালায়। এতে তারা কতগুলো মিসাইল ব্যবহার করেছে সেটি জানায়নি সৌদি জোট।

এই মিসাইল হামলার আগে সৌদি আরব আবহা শহর, খামিস মুসাইত, তাইফ এবং নারজানে সম্ভাব্য হামলার সতর্কতা জারি করেছিল। এর কিছুক্ষণ পর আবার তার প্রত্যাহার করে নেওয়া হয়। এরপরই সৌদি জোটের মুখপাত্র জানান তারা হুথিদের ছোড়া ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করেছেন।

সতর্কতা জারির সময় সৌদির সরকার সাধারণ মানুষকে সতর্ক করে বলে, কেউ যেন মিসাইল ও ড্রোন হামলার ভিডিও ধারণ না করেন।

লোহিত সাগরের পাশে অবস্থিত ইয়েমেনের হোদেইদা প্রদেশের একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং তেল স্থাপনায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এসব হামলায় সেখানে সাতজন আহত হয়েছেন। আজ সোমবার সৌদিতে ব্যালিস্টিক মিসাইল হামলার আগে এ তথ্য জানায় হুথি বিদ্রোহীরা।

হুথিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলসাবাহি এক্সে এক পোস্টে এ নিয়ে বলেছেন, সৌদি নেতৃত্বাধীন জোট লোহিত সাগরের রাস ইসা বন্দরে প্রথমে হামলা চালায়। এতে সেখানে থাকা চার বেসামরিক মানুষ আহত হন। এরপর তারা বাজিল জেলার একটি তেল স্থাপনাকে টার্গেট করে। সেখানে আহত হন আরও তিনজন। তারাও বেসামরিক ব্যক্তি বলে জানিয়েছেন এ হুথি কর্মকর্তা।

তিনি বলেছেন, “তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ বন্দরে বারবার হামলা চালানো আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। এছাড়া তারা ইয়েমেনে বেসামরিক ও গুরত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে যেসব যুদ্ধাপরাধ সংঘটিত করেছে, এটি তার আরেকটি সংযোজন।”

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে কাতারের মধ্যস্থতায় দোহায় আলোচনা শেষে ইরানি প্রতিনিধিরা ফিরে গেছেন। সম্ভাব্য সমঝোতা চুক্তির একটি খসড়া পর্যালোচনা করা হচ্ছে এবং পরবর্তী বৈঠকের সম্ভাবনা রয়েছে। হরমুজ প্রণালি খুলে দেওয়া ও মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার নিয়ে ইরানের সাত দফা প্রস্তাব আলোচনার মূল ভিত্তি। তবে চূড়ান্ত চুক্তি নিয়ে এখনো দুই দেশের মধ্যে সমঝোতা হয়নি
ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি প্রকল্পকে ঘিরে এক দিনে ১০৮টি বৌদ্ধ স্তূপ নির্মাণ করেছেন ৪০ হাজারের বেশি স্বেচ্ছাসেবী। প্রায় দুই লাখ মানুষের অংশগ্রহণে ভারতের সীমান্তসংলগ্ন এলাকায় নদীর ১২ কিলোমিটার তীরজুড়ে স্থাপন করা হয়েছে এসব স্থাপনা।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আবাসিক এলাকার একটি সড়কে বিধ্বস্ত হয়েছে ব্যবসায়িক বিমান। এতে উড়োজাহাজটির নয় আরোহীর সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করতে যাচ্ছে মার্কিন কর্তৃপক্ষ।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানো হবে এবং তাকে কারাগারেও যেতে হবে বলে মন্তব্য করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ইভিএম ও ভোটার তালিকায় কারচুপির মাধ্যমে ভোট চুরির অভিযোগ তুলে তিনি এ হুঁশিয়ারি দেন
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের আট মাসের সংঘাত বন্ধে কাতারের মধ্যস্থতায় দোহায় টানা তৃতীয় দিনের মতো আলোচনা চলছে। তবে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর নতুন করে হামলার আশঙ্কা রয়েছে।