বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩
মিরপুরে সিরিজের প্রথম টেস্টে চারদিনের মধ্যেই হেরে যায় বাংলাদেশ। এবার দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে এখন সিলেটে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার বিভাগীয় শহরে শুরু হবে বাংলাদেশের সিরিজ বাচাঁনোর ম্যাচটি। এখন প্রশ্ন সিলেটে কি ঘুড়ে দাড়াতে পারবে বাংলাদেশ। কারণ ঢাকায় স্পিন সহায়ক উইকেট বানিয়ে উল্টো নিজেরাই হেরে গেছে। এদিকে সিলেটেও জিততে চায় উইন্ডিজ। ঢাকা টেস্টে জয়ের পর এবার সিলেটে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামতে চায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে কোনো ধরনের ছাড় দিতে নারাজ ক্যারিবীয় দল। বছরটি জয় দিয়ে শেষ করার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চায় ড্যারেন স্যামির শিষ্যরা।

সিলেটে কি ঘুড়ে দাঁড়াতে পারবে বাংলাদেশ?

প্রকাশিত - ০৪ নভেম্বর, ২০২৬   ০৯:৪৫ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: মিরপুরে সিরিজের প্রথম টেস্টে চারদিনের মধ্যেই হেরে যায় বাংলাদেশ। এবার দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে এখন সিলেটে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার বিভাগীয় শহরে শুরু হবে বাংলাদেশের সিরিজ বাচাঁনোর ম্যাচটি। এখন প্রশ্ন সিলেটে কি ঘুড়ে দাড়াতে পারবে বাংলাদেশ। কারণ ঢাকায় স্পিন সহায়ক উইকেট বানিয়ে উল্টো নিজেরাই হেরে গেছে। এদিকে সিলেটেও জিততে চায় উইন্ডিজ। ঢাকা টেস্টে জয়ের পর এবার সিলেটে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামতে চায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে কোনো ধরনের ছাড় দিতে নারাজ ক্যারিবীয় দল। বছরটি জয় দিয়ে শেষ করার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চায় ড্যারেন স্যামির শিষ্যরা। সিলেট টেস্ট সামনে রেখে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি দলের জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি জানান, বাংলাদেশে আসার পর থেকেই অধিনায়ক রোস্টন চেজ দলের সামনে লক্ষ্য পরিষ্কার করে দিয়েছেন। বছরটি জয় দিয়ে শেষ করা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে এর আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে একটি করে ম্যাচ জিতলেও কোনো সিরিজ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের বিপক্ষে সেই অপূর্ণতা ঘোচানোর ভালো সুযোগ দেখছেন স্যামি। তবে ঘরের মাঠে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই বিবেচনা করছেন তিনি। বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্সের প্রসঙ্গ টেনে স্যামি বলেন, ‘প্রতিপক্ষও জয়ের জন্য সমানভাবে মরিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশেরও নিজস্ব লক্ষ্য রয়েছে। তবে দলের খেলোয়াড়দের ক্ষুধা, দৃঢ়তা ও কঠোর পরিশ্রমের মানসিকতায় আমি সন্তুষ্ট।’ সিলেটে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তার দল প্রস্তুত বলেও জানান ক্যারিবীয় কোচ। ঢাকা টেস্টে স্পিন সামলে ওয়েস্ট ইন্ডিজের সাফল্যের পেছনে চেন্নাইয়ে নেওয়া বিশেষ প্রস্তুতি ক্যাম্পের ভূমিকার কথাও তুলে ধরেন স্যামি। চেন্নাই সুপার কিংস একাডেমি ও শ্রী রামচন্দ্র সেন্টারে অনুশীলন দলের ব্যাটারদের স্পিন মোকাবিলার দক্ষতা বাড়াতে সহায়তা করেছে। ব্যাটিং কোচ ফ্লয়েড রাইফার ও হাইপারফরম্যান্স কোচ শ্রীরাম কৃষ্ণমূর্তির অধীনে এই প্রস্তুতি কাজে এসেছে বলে মনে করেন তিনি। স্যামির মতে, ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা বাংলাদেশের স্পিনারদের তুলনায় ভালো বোলিং করেছেন। একইভাবে ক্যারিবীয় ব্যাটাররাও স্পিন সামলেছেন দক্ষতার সঙ্গে। বিশেষ করে চতুর্থ ইনিংসে ব্র্যান্ডন কিংয়ের অপরাজিত ৮১ রানের ইনিংসকে দলের জয়ের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন তিনি। ঢাকা টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য জোমেল ওয়ারিকান ও অধিনায়ক রোস্টন চেজেরও প্রশংসা করেন স্যামি। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হন ওয়ারিকান।

অন্যদিকে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট শিকার করে দলের জয়ে বড় অবদান রাখেন চেজ। অধিনায়ক হিসেবে তার ধৈর্য ও নেতৃত্ব তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করছে বলেও মনে করেন স্যামি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলার জন্য ঘরের মাঠে ৪ টেস্টের সবগুলোই জিততে হতো বাংলাদেশকে। কিন্তু প্রথম দুই ম্যাচের সিরিজেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে গেছে টাইগাররা। হার ছাপিয়ে আলোচনায় এসেছে উইকেট! প্রথাগত স্পিন উইকেট থেকে সরে গিয়ে স্পোর্টিং উইকেটে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছিলো বাংলাদেশ। কিন্তু সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্পিন উইকেট বানিয়েই সর্বনাশ হয়েছে! মিরপুরে ২৮ অক্টোবর শুরু হওয়া টেস্টে প্রায় সাড়ে ৩ দিনেই হেরে গেছে বাংলাদেশ। চতুর্থ ইনিংসে ১৭০ রান লক্ষ্য দিয়েও লড়াই করতে পারেননি বোলাররা। এমনকি ওয়েস্ট ইন্ডিজ যে ২ উইকেট হারিয়েছে দুটোই নিয়েছেন পেসাররা। অথচ শুরুতে ম্যাচ প্রায় হাত থেকে বেরিয়ে যাওয়া পর্যন্ত স্পিনাররাই ছিলেন আক্রমণে। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান, এই স্পিন ত্রয়ী আফগানিস্তানের বিপক্ষেও খেলেছেন, মিরপুরেও খেলেছেন। দুই ম্যাচের উইকেট ছিল দুইরকম, তবে তাদের ব্যর্থতা ছিল একই। অথচ সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ, নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে পেসাররাই অবদান রেখেছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সর্বশেষ যে ৬টি জয় পেয়েছে।

যার সবগুলোতেই একাদশে ছিলেন অন্তত তিনজন পেসার। এর চারটিতেই আবার তাদের কেউ না কেউ ৫ উইকেটও পেয়েছেন। তবু কেন পেসারদের উপর ভরসা করা গেলো না? এমন প্রশ্ন এখন সবখানে। মিরপুর টেস্টে খেলেছেন মাত্র ২ পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। দুজনে মিলে ৪ ইনিংসে বোলিং করার সুযোগ পেয়েছেন মাত্র ২৮ ওভার, নিয়েছেন ৪ উইকেট। সাম্প্রতিক সময়ে যে স্পোর্টং উইকেটে খেলা হচ্ছিল সেটাই সঠিক পথ বলে মনে করেন বাংলাদেশের ইতিহাসের প্রথম টেস্টের কোচ সারোয়ার ইমরান। তিনি বলছিলেন, ‘টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল, স্পিন-সহায়ক উইকেট হয়তো দলের জন্য কার্যকর হবে। তবে আমার মনে হয় পেস বোলিংকে সামনে রেখে যেভাবে এগোনো হচ্ছিল, স্পোর্টিং উইকেটে খেলা হচ্ছিল সেটাই সঠিক পথ ছিল।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্পিন উইকেট বানানো পেসারদের উপর যথেষ্ট আস্থা রাখা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে সারোয়ার বলেন, ‘তেমনই মনে হচ্ছে (আস্থা থাকছে না)। আসলে আস্থার বিষয়টি মূলত নির্ভর করে টিম ম্যানেজমেন্ট, কোচ ও মেন্টররা কীভাবে বিষয়টি দেখছেন তার ওপর।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ হিসেবে সাফ চ্যাম্পিয়নশীপকে মূল্যায়ন করা হয়। বাংলাদেশ ২০০৩ সালে একবারই এই আসরের শিরোপা জিতেছিল। সে হিসেবে কেটে প্রায় দুই যুগেরও বেশি সময়। এরপর ২০১৮ সালে বাংলাদেশের মাটিতে সাফের আসর বসলেও শিরোপা জেতা হয়নি। এবার হামজা চৌধুরীর মতো সুপারস্টার দলের সঙ্গে যোগ হওয়ায় আশা বেড়েছে। যদিও বৃহস্পতিবার প্রথম ম্যাচে এই তারকাকে পাচ্ছেনা বাংলাদেশ। দিনের দ্বিতীয় ম্যাচে রাত আটটায় ভুটানের মুখোমুখি হবে থমাস ডুলির শীষ্যরা।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরে অংশ নিচ্ছে ১৬ লাখ ২৩ হাজার শিশু-কিশোর। আগামী ৫ নভেম্বর খুলনা থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার আটটি খেলার সঙ্গে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস।
পঞ্চম ও শেষ ম্যাচে ৫ উইকেটে জয় পায় আফ্রিকান দেশটি। এতে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে নিজেদের করে নিয়েছে নামিবিয়া। ১ নভেম্বর উইন্ডহোকে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। তবে নামিবিয়ার পেসারদের সামনে শুরু থেকেই ধুঁকতে থাকে আইরিশ ব্যাটাররা। দুই ওপেনার টিম টেক্টর ও অ্যান্ডি বালবার্নি ফিরে যান এক অঙ্কের রানেই। কেড কারমাইকেল ও হ্যারি টেক্টর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ১৯তম ওভারে ২৯ রানের জুটিটি ভেঙে দেন জ্যাক ব্রাসেল।
দুই ম্যাচ বদলে দিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের হিসাব-নিকাশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে কেপটাউন টেস্টে ১৭৬ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। তাতে ঘরের মাঠে হওয়া সিরিজটি ২-১ ব্যবধানেও জিতেছে তারা। অন্যদিকে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়া আর বাংলাদেশের হার অন্যদিকে দক্ষিণ আফ্রিকার জয়, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকার ওপরের দিকে প্রভাব ফেলেছে। ২০২৫-২৭ চক্রের পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা।