পঞ্চম ও শেষ ম্যাচে ৫ উইকেটে জয় পায় আফ্রিকান দেশটি। এতে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে নিজেদের করে নিয়েছে নামিবিয়া। ১ নভেম্বর উইন্ডহোকে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। তবে নামিবিয়ার পেসারদের সামনে শুরু থেকেই ধুঁকতে থাকে আইরিশ ব্যাটাররা। দুই ওপেনার টিম টেক্টর ও অ্যান্ডি বালবার্নি ফিরে যান এক অঙ্কের রানেই। কেড কারমাইকেল ও হ্যারি টেক্টর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ১৯তম ওভারে ২৯ রানের জুটিটি ভেঙে দেন জ্যাক ব্রাসেল।
২৪ঘন্টা অনলাইন:
২৪ঘণ্টা অনলাইন : জেজে স্মিটের দুর্দান্ত বোলিংয়ে আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছে নামিবিয়া। পঞ্চম ও শেষ ম্যাচে ৫ উইকেটে জয় পায় আফ্রিকান দেশটি। এতে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে নিজেদের করে নিয়েছে নামিবিয়া। ১ নভেম্বর উইন্ডহোকে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। তবে নামিবিয়ার পেসারদের সামনে শুরু থেকেই ধুঁকতে থাকে আইরিশ ব্যাটাররা। দুই ওপেনার টিম টেক্টর ও অ্যান্ডি বালবার্নি ফিরে যান এক অঙ্কের রানেই। কেড কারমাইকেল ও হ্যারি টেক্টর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ১৯তম ওভারে ২৯ রানের জুটিটি ভেঙে দেন জ্যাক ব্রাসেল।
এরপর আয়ারল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামান জেজে স্মিট। ২৩তম ওভারের প্রথম বলে অধিনায়ক লরকান টাকারকে ফিরিয়ে শুরু করেন তিনি। একই ওভারে কার্টিস ক্যাম্ফার ও জর্জ ডকরেলকেও শূন্য রানে সাজঘরে পাঠান এই পেসার। তাতেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় নামিবিয়ার হাতে।পরে গ্যাভিন হোয়েকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নেন স্মিট। শেষ ব্যাটার জয় মুন্দ্রাকে আউট করেন ব্রাসেল। তাতে মাত্র ১২৯ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। স্মিট ২১ রানে ৪ উইকেট নেন।
১৩০ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল নামিবিয়া। দুই ওপেনারের ব্যাটে উদ্বোধনী জুটিতে আসে ৪০ রান। লোরেন স্টিনক্যাম্প ৪৪ বলে করেন ৪৬ রান। অধিনায়ক জেরার্ড এরাসমাসের ব্যাট থেকে আসে ১৮ বলে ঝোড়ো ৩০ রান। শেষ পর্যন্ত ২২তম ওভারে জেন গ্রিনের ছক্কায় জয় নিশ্চিত করে নামিবিয়া। ১৭২ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় স্বাগতিকেরা।
সুপারস্টারনিউজ/এআর
দুই ম্যাচ বদলে দিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের হিসাব-নিকাশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে কেপটাউন টেস্টে ১৭৬ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। তাতে ঘরের মাঠে হওয়া সিরিজটি ২-১ ব্যবধানেও জিতেছে তারা। অন্যদিকে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়া আর বাংলাদেশের হার অন্যদিকে দক্ষিণ আফ্রিকার জয়, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকার ওপরের দিকে প্রভাব ফেলেছে। ২০২৫-২৭ চক্রের পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা।
সান সিরোতে ইন্টার মিলানের বিপক্ষে ডার্বির আগে এসি মিলানের ‘হল অব ফেইম’-এর বিশেষ সম্মাননা পেয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকা। গ্যালারিভর্তি সমর্থকদের দাঁড়িয়ে অভিবাদনে আবেগাপ্লুত হয়ে পড়েন ২০০৭ সালের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। মিলানের হয়ে ৩০৭ ম্যাচে ১০৪ গোল করা কাকা সাক্ষাৎকারে ক্লাবের প্রতি নিজের ভালোবাসার কথা জানান।
টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত ইভেন্টে প্রথম আন্তর্জাতিক স্বর্ণ জয়ের স্বাদ পেয়েছেন বন্যা আক্তার। নারী কম্পাউন্ড ব্যক্তিগত ফাইনালে কাজাখস্তানের মিলানা বুরলেভাকে ১৪৫-১৪৩ স্কোরে হারান তিনি। এয়ারপোর্টে উচ্ছ্বসিত বন্যা জানান ‘এটা আমার প্রথম ব্যক্তিগত এশিয়া কাপের স্বর্ণপদক। এই সাফল্য আগামীতে বিশ্বকাপ, বিশ্ব চ্যাম্পিয়নশিপ কিংবা অলিম্পিকের মতো বড় আসরে ভালো করার অনুপ্রেরণা দেবে। এখানকার অভিজ্ঞতা পরবর্তী প্রতিযোগিতায় কাজে লাগাতে চাই।’