২৪ঘন্টা অনলাইন: উইন্ডহোকে রোববার অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী ওয়ানডেতে আয়ারল্যান্ডকে পাঁচ উইকেটে হারাল নামিবিয়া। আফ্রিকান দেশটি তাদের ক্রিকেট ইতিহাসে পেল এমন সাফল্য, যা আগে কখনও ধরা দেয়নি।
ঘরের মাঠে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছে নামিবিয়া। আইসিসির কোনো পূর্ণ সদস্যের বিপক্ষে এই প্রথমবার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতল তারা।
আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজকদের জন্য এই সাফল্য অনুপ্রেরণাদায়ক। পেস বোলার জেজে স্মিথ ও জ্যাক ব্রাসেল সাত উইকেট ভাগাভাগি করে আয়ারল্যান্ডকে মাত্র ১২৯ রানে অলআউট করেন।
তারপর ওপেনার লরেন স্টিনক্যাম্প রান তাড়ায় ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অধিনায়ক গেরহার্ড এরাসমাস ৩০ রান করে সহজ জয়ে অবদান রাখেন।
২৬৩ রান করে ও চার উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন এরাসমাস। সিরিজ নির্ধারণী ম্যাচে ৯ ওভারে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা স্মিথ।
আয়ারল্যান্ড ইতোমধ্যে ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফায়ারে জায়গা নিশ্চিত করেছে। নামিবিয়াকে খেলতে হবে কোয়ালিফায়ার প্লে অফ।
সান সিরোতে ইন্টার মিলানের বিপক্ষে ডার্বির আগে এসি মিলানের ‘হল অব ফেইম’-এর বিশেষ সম্মাননা পেয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকা। গ্যালারিভর্তি সমর্থকদের দাঁড়িয়ে অভিবাদনে আবেগাপ্লুত হয়ে পড়েন ২০০৭ সালের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। মিলানের হয়ে ৩০৭ ম্যাচে ১০৪ গোল করা কাকা সাক্ষাৎকারে ক্লাবের প্রতি নিজের ভালোবাসার কথা জানান।
টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত ইভেন্টে প্রথম আন্তর্জাতিক স্বর্ণ জয়ের স্বাদ পেয়েছেন বন্যা আক্তার। নারী কম্পাউন্ড ব্যক্তিগত ফাইনালে কাজাখস্তানের মিলানা বুরলেভাকে ১৪৫-১৪৩ স্কোরে হারান তিনি। এয়ারপোর্টে উচ্ছ্বসিত বন্যা জানান ‘এটা আমার প্রথম ব্যক্তিগত এশিয়া কাপের স্বর্ণপদক। এই সাফল্য আগামীতে বিশ্বকাপ, বিশ্ব চ্যাম্পিয়নশিপ কিংবা অলিম্পিকের মতো বড় আসরে ভালো করার অনুপ্রেরণা দেবে। এখানকার অভিজ্ঞতা পরবর্তী প্রতিযোগিতায় কাজে লাগাতে চাই।’
এবিজি ইউনিভার্সিটি কাপে দ্বিতীয় বড় জয় তুলে নিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। গ্রুপ ‘এ’ তে এই জয় তিন ম্যাচে ২ জয়, ১ ড্রতে ৭ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল।গ্রুপ ‘বি’তে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশকে (ইউল্যাব) ৪-০ গোলের বড় ব্যবধানে হারায় এআইইউবি।