শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩

জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন

প্রকাশিত - ০৭ নভেম্বর, ২০২৬   ০৩:০৩ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: জামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় অটোরিকশায় থাকা একই পরিবারের ৩ জনসহ নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালক ও এক যাত্রী আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম. মাহমুদুল হক।

নিহতরা হলেন- ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২০), তাদের ৮ মাস বয়সী শিশু সন্তান রিফা এবং মোটরসাইকেল আরোহী শওকত হাসান লিখন (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মেলান্দহ উপজেলার শিমুলতলী থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। এ সময় জামালপুরগামী ট্রাকটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শওকত হাসান লিখন ছিটকে পড়ে গুরুতর আহত হন। এরপর ট্রাকটি পেছন থেকে যাত্রীবাহী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা একই পরিবারের মোর্শেদ আলম, তার স্ত্রী ইকরামা ও তাদের ৮ মাস বয়সী শিশু সন্তান রিফা ঘটনাস্থলেই নিহত হন।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত মোটরসাইকেল চালক শওকত হাসান লিখনকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ছাড়া দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক হযরত আলী (৪২) ও যাত্রী শাকিল (১৬) কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম. মাহমুদুল হক বলেন, দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। এঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
টেকনাফে মানবপাচারবিরোধী অভিযানে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখকে ফরিদপুরের নগরকান্দায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার সামরিক হেলিকপ্টারে তার মরদেহ জন্মভূমিতে আনা হয়। জানাজা শেষে নানির কবরের পাশে তাকে সমাহিত করা হয়। তিতাসের বাবা অবসরপ্রাপ্ত সেনাসদস্য এবং ছোট ভাইও সেনাবাহিনীতে কর্মরত। আগামী ডিসেম্বরে স্ত্রীকে কর্মস্থলে নেওয়ার পরিকল্পনা ছিল তার।
স্থানীয় মনামৃধা বাগানের একটি মাদক স্পটের পাশের পুকুরে হৃদয়ের মরদেহ ভাসতে দেখে । খবর পেয়ে শ্রীনগর থানার (ওসি-তদন্ত) মিল্টন দত্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করেন
প্রতারিত গ্রাহকদের আমানতের সম্পূর্ণ টাকা অবিলম্বে ফেরতের দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর বেলা ১২টার দিকে ব্যাংকটির শ্রীনগর শাখার সামনে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে শত শত ভুক্তভোগী গ্রাহক অংশ নেন। এ সময় তারা তাদের কষ্টার্জিত আমানতের টাকা ফেরত পাওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যাংকের সামনে অবস্থান নেন।