বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩
স্থানীয় মনামৃধা বাগানের একটি মাদক স্পটের পাশের পুকুরে হৃদয়ের মরদেহ ভাসতে দেখে । খবর পেয়ে শ্রীনগর থানার (ওসি-তদন্ত) মিল্টন দত্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করেন

শ্রীনগরে পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

প্রকাশিত - ০৪ নভেম্বর, ২০২৬   ১১:২২ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাড়িখাল ইউনিয়নের উত্তর বালাশুরের ২ নং ওয়ার্ডে একটি পুকুর থেকে হৃদয় হোসেন (২৮) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হৃদয় মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী থানার নগরজোয়ার গ্রামের মৃত কামাল ভূঁইয়া ও কুলসুম বেগমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ৪ নভেম্বর স্থানীয় মনামৃধা বাগানের একটি মাদক স্পটের পাশের পুকুরে হৃদয়ের মরদেহ ভাসতে দেখে । খবর পেয়ে শ্রীনগর থানার (ওসি-তদন্ত) মিল্টন দত্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করেন। এ সময় তার ট্রাউজারের পকেট থেকে একটি মোবাইল ফোন ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়। মানিব্যাগে থাকা চারিত্রিক সনদ দেখে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ।

নিহতর স্ত্রী তানহা বলেন, গত ২ নভেম্বর বিকেলে আমার স্বামী আমার সাথে যোগাযোগ করে গেমস খেলার কথা বলে ১ হাজার টাকা চান। আমি নগদ এর মাধ্যমে টাকা পাঠানোর পর থেকেই তার সাথে আর কোনো যোগাযোগ করতে পারিনি। এদিকে এলাকার স্থানীয় লোকজন বলেন বেলা ১১ টার দিকে পুকুরে আমরা এই যুবকের লাশ ভাসতে দেখি ও শিহাব ও পিয়া পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। শ্রীনগর থানার ওসি তদন্ত মিলটন দত্ত জানান, লাশের সুরতহাল  রিপোর্টের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
প্রতারিত গ্রাহকদের আমানতের সম্পূর্ণ টাকা অবিলম্বে ফেরতের দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর বেলা ১২টার দিকে ব্যাংকটির শ্রীনগর শাখার সামনে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে শত শত ভুক্তভোগী গ্রাহক অংশ নেন। এ সময় তারা তাদের কষ্টার্জিত আমানতের টাকা ফেরত পাওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যাংকের সামনে অবস্থান নেন।
২৪ঘন্টা অনলাইন: বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন ১৩৩ জন। শনিবার (৩১ অক্টোবর) উপজেলার জয়মনিরঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত...