মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩
প্রতারিত গ্রাহকদের আমানতের সম্পূর্ণ টাকা অবিলম্বে ফেরতের দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর বেলা ১২টার দিকে ব্যাংকটির শ্রীনগর শাখার সামনে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে শত শত ভুক্তভোগী গ্রাহক অংশ নেন। এ সময় তারা তাদের কষ্টার্জিত আমানতের টাকা ফেরত পাওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যাংকের সামনে অবস্থান নেন। গ্রাহকদের কান্নাকাটি ও আহাজারিতে ব্যাংকের আশপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রকাশিত - ০২ নভেম্বর, ২০২৬   ১১:১৪ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন:

নিউটার্ন প্রতিবেদক : মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখায় গ্রাহকদের রক্ষিত কোটি কোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রতারিত গ্রাহকদের আমানতের সম্পূর্ণ টাকা অবিলম্বে ফেরতের দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর বেলা ১২টার দিকে ব্যাংকটির শ্রীনগর শাখার সামনে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে শত শত ভুক্তভোগী গ্রাহক অংশ নেন। এ সময় তারা তাদের কষ্টার্জিত আমানতের টাকা ফেরত পাওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যাংকের সামনে অবস্থান নেন। গ্রাহকদের কান্নাকাটি ও আহাজারিতে ব্যাংকের আশপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে।

ভুক্তভোগী গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের টাকা আত্মসাৎ হওয়ার দেড় মাস পেরিয়ে গেলেও এখনো আমরা পাওনা টাকা ফেরত পাইনি। অগ্রণী ব্যাংকের এই শাখা থেকে টাকা আত্মসাতের ঘটনায় দুজনের মতো গ্রাহক স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া আরও বেশ কয়েকজন গ্রাহক চরম মানসিক আঘাত ও অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ সময় তারা ব্যাংক তুই টাকা দে, না হয় জীবন নে স্লোগানে ফেটে পড়েন।জানা গেছে, চাঞ্চল্যকর এই অর্থ আত্মসাতের ঘটনায় ব্যাংকটির ক্যাশিয়ার শরীফুজ্জামান সোহাগ ও ব্যাংক ম্যানেজারসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ব্যাংকটির কয়েকজন কর্মকর্তা ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন। তবে অভিযুক্তদের গ্রেফতার ও মামলার পরও গ্রাহকদের আটকে থাকা আমানত ফেরত পাওয়ার প্রক্রিয়া নিশ্চিত না হওয়ায় চরম ক্ষোভ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন শত শত সাধারণ মানুষ।প্রতিবাদ সভা থেকে অবিলম্বে ক্ষতিগ্রস্ত প্রতিটি গ্রাহকের গচ্ছিত টাকা ফেরত দেওয়ার জোরালো দাবি জানান ভুক্তভোগীরা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন তারা।

২৪ঘন্টা অনলাইন:

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন ১৩৩ জন। শনিবার (৩১ অক্টোবর) উপজেলার জয়মনিরঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত...
জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদীভাঙন ও দুর্বল বেড়িবাঁধের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিজমি, মাছের ঘের, বসতবাড়ি ও স্থানীয় অর্থনীতি।