রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩

বড় লিডের পথে ওয়েস্ট ইন্ডিজ, রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে

প্রকাশিত - ০৮ নভেম্বর, ২০২৬   ০৫:২৩ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: সিলেট টেস্টের চতুর্থ দিন বাংলাদেশের জন্য ছিল হতাশায় মোড়ানো। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ, লিড ৩১৫ রানের। উইকেটে আছেন সেঞ্চুরিয়ান হজ, ১৪০ রানে অপরাজিত তিনি। আমির জাঙ্গু অপরাজিত ২০ রানে।

টেস্টে বাংলাদেশ সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে ২০০৯ সালে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে চতুর্থ ইনিংসে ২১৫ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। বাংলাদেশ আর কোনো ম্যাচ ২০০ রানের বেশি তাড়া করে জিততে পারেনি।

২ উইকেটে ২৫৯ রান নিয়ে চা বিরতির পর তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে টিকে ছিলেন কাভেম হজ এবং কেভিন উইকহ্যাম। সেঞ্চুরির অপেক্ষাতে থাকা হজ তুলে নিয়েছেন শতক। উইকহ্যাম ফিফটি হাঁকিয়ে ছুটেছেন। যদিও বেশি দূর আগাতে পারেননি। দলের ২৮৪ রানের মাথাতে তাকে কট এন্ড বোল্ড করে বিদায় করেছেন তাইজুল ইসলাম। ১০৭ বলে ৭৮ রান করে বিদায় নিয়েছেন উইকহ্যাম। এরপর হজের সাথে যোগ দিয়েছেন আমির জাঙ্গু। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে উইন্ডিজদের ইনিংস। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন দুজন। বাংলাদেশের নির্বিষ বোলিংও সেখানে অবদান রেখেছে কিছুটা।

শেষ বিকেলে আর উইকেট পড়েনি। কোনো বিপদ হতে দেননি হজ এবং জাঙ্গু। আলোকস্বল্পতার কারণে শুরুতে খেলা বন্ধ হলেও পরে আর খেলা মাঠে ফেরেনি। ৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে বাংলাদেশের চেয়ে ৩১৫ রানে এগিয়ে থেকেই দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের হয়ে ২ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। ১ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বাংলাদেশি বংশোদ্ভূত ১৭ বছর বয়সী ফুটবলার কাভান সুলিভানের জোড়া গোলে এমএলএসের নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে টরন্টো এফসিকে ৪-১ গোলে হারিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। মৌসুমজুড়ে ৯ গোল ও ১৪ অ্যাসিস্ট করে কিশোর খেলোয়াড়দের মধ্যে নতুন রেকর্ড গড়েছেন তিনি। এই জয়ে প্লে-অফ নিশ্চিত করেছে ফিলাডেলফিয়া।
সিলেট টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশকে চাপে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। কাভেম হজের অপরাজিত ১৪০, কেভিন উইকহ্যামের ৭৮ ও ব্র্যান্ডন কিংয়ের ৬১ রানের সুবাদে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৪৫ রান করেছে সফরকারীরা। তাদের লিড দাঁড়িয়েছে ৩১৫ রান। টেস্টে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ভেঙে জিততে হবে বাংলাদেশকে।
প্রায়শ্চিত্তেরও বোধ হয় নিজস্ব একটা সৌন্দর্য আছে। সেখানে অনুশোচনা থাকে, থাকে নিজেকে ফিরে পাওয়ার আনন্দ। কখনো কখনো থাকে এমন এক উদ্‌যাপন, যা দেখে মনে হয়, এতক্ষণে বুঝি নিজের সঙ্গে নিজের বোঝাপড়াটা হয়ে গেল! সিলেট টেস্টে তাওহিদ হৃদয়ের ডাবল সেঞ্চুরির পরের দৃশ্যটা যেমন। ব্যাটের আগায় হেলমেট রেখে ড্রেসিংরুমের দিকে ছুটলেন। মুখে কী আনন্দ! যেন একটা ডাবল সেঞ্চুরি নয়, বহুদিনের জমে থাকা কোনো ঋণ শোধ করলেন।