রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩

শাড়িতে মায়াবী পূর্ণিমা

প্রকাশিত - ০৮ নভেম্বর, ২০২৬   ০৬:১৬ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। ঐতিহ্যবাহী পোশাক আর আভিজাত্যপূর্ণ সাজে আবারও ভক্তদের নজর কাড়লেন। কমলা রঙের শাড়ি, সোনালি গয়না আর পরিমিত সাজে নিজের সৌন্দর্য তুলে ধরেছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারা করা  ছবিগুলোতে ফুটে উঠেছে বাঙালি ঐতিহ্য ও রুচিশীল ফ্যাশনের এক অনন্য মেলবন্ধন।

ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘ঐতিহ্যের ছোঁয়ায়, আভিজাত্যের আবরণে, আর প্রিয় রঙের মায়ায় উদ্ভাসিত।’ ছবিগুলোতে পূর্ণিমাকে দেখা গেছে কমলা-খয়েরি আভাযুক্ত শাড়িতে। শাড়ির জমিনে রয়েছে ছোট ছোট সোনালি নকশা, আর পাড়জুড়ে কারুকাজ করা নকশা সাজটিকে দিয়েছে বিশেষ মাত্রা। 

এর সঙ্গে মিলিয়ে পরেছেন ভারী সোনালি গয়না। গলায় একাধিক স্তরের অলংকার ও বড় পেনড্যান্ট, কানে ঝুমকা এবং হাতে বালা সব মিলিয়ে সাজে ছিল ঐতিহ্যের স্পষ্ট ছাপ। চুল পেছনে পরিপাটি করে বাঁধার পাশাপাশি সামনে কিছু চুল খোলা রেখেছেন তিনি। 

কাধের ওপর নেমে আসা ঢেউখেলানো চুল, কপালে ছোট টিপ, চোখের গাঢ় সাজ ও কমলা আভাযুক্ত লিপস্টিক তার উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। একটি ছবিতে আয়নার সামনে দাঁড়িয়ে হাত গুটিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন পূর্ণিমা। 

ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরাও তাদের মুগ্ধতার কথা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘অপরূপ সৌন্দর্যের বহিঃপ্রকাশ।’ আরেকজনের মন্তব্য, ‘এখনকার সুন্দরীরাও আপনার সামনে বেমানান।’

প্রসঙ্গত, পূর্ণিমা চলচ্চিত্রে পা রাখেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ দিয়ে। চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৭ সালে, তখন তিনি ক্লাস নাইনে পড়তেন। সুন্দর চেহারার অধিকারিণী এই অভিনেত্রী শুরুতেই অভিনয়ের সাথে সাথে অসাধারণ শারীরিক সৌন্দর্যের জন্য সবার মন জয় করে নেন। ‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’ ছায়াছবিতে বেশ খোলামেলা পোশাকে হাজির হয়ে দর্শকদের নজর কাড়েন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বাবা সনু নিগমের পরিচয়ের বাইরে নিজের সংগীতজীবন গড়তে প্রস্তুতি নিচ্ছেন ১৯ বছর বয়সী নেভান নিগম। প্রতিদিন প্রায় ১৬ ঘণ্টা কণ্ঠের অনুশীলন, নাচের প্রশিক্ষণ এবং স্টুডিওতে কাজ করছেন তিনি। ‘স্লাইড’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে নতুন যাত্রা শুরু করছেন নেভান। ছেলের পরিশ্রম ও পরিবর্তনে গর্ব প্রকাশ করেছেন সনু নিগম।
পবিত্র মক্কার কাবা শরিফের সামনে জীবনসঙ্গীর সঙ্গে দুটি ছবি প্রকাশ করে বিয়ের ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী নাজনীন নাহার নীহা। ফেসবুক পোস্টে ব্যক্তিগত সম্পর্কের নতুন অধ্যায়ের কথা জানিয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তবে সঙ্গীর নাম-পরিচয় বা বিয়ের বিস্তারিত তথ্য প্রকাশ করেননি অভিনেত্রী।
উপরের নিউজটি একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে ভিন্ন একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশের জন্য নিউজটি সম্পন্ন নতুনভাবে বিভিন্ন আঙ্গিকে তৈরি করে দিন একই নিউজ যেন বোঝানো যায় এজন্য ভিন্ন ভাষা শৈলী ব্যবহার করুন। সম্পূর্ণন্নতুন একটি অঙ্গেল থেকে নিউজটি তৈরি করুন ও নিউজ সামারি এবং মেটা ডেস্ক্রিপশন ও মেটা কিওয়ার্ড এবং মেটা টাইটেল ও হ্যাশট্যাগ দিয়ে বানিয়ে দেন-
একই দিনে জন্মদিন রাইমা সেন ও ঋতুপর্ণা সেনগুপ্তের। বিশেষ দিনে রাইমাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন ঋতুপর্ণা। ‘অনুরণন’ সিনেমার শুটিং থেকে ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত তুলে ধরে বন্ধুর প্রশংসা করেছেন তিনি। পাশাপাশি রাইমার জীবনে মনের মতো একজন জীবনসঙ্গী আসুক, সেই প্রত্যাশাও জানিয়েছেন।