সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩

সাদা পোশাকে বিরল রেকর্ড গড়ে মুশফিকের নতুন ইতিহাস

প্রকাশিত - ০৯ নভেম্বর, ২০২৬   ০১:১১ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিলেট টেস্টের পঞ্চম দিনে আজ সোমবার বাংলাদেশ দলের দ্বিতীয় ইনিংসের ২০তম ওভারে ওয়ারিক্যানের বলে সিঙ্গেল নিয়ে এই কীর্তি গড়েন তিনি।

টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান মুমিনুল হকের। এই মুহূর্তে ড্রেসিংরুমে বসে ব্যাটিংয়ের অপেক্ষায় থাকা মুমিনুলের রান ৫২৯৩।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে ৬ উইকেটে ৩৯৮ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৩০ রানে পিছিয়ে থাকায় স্বাগতিকদের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৬৮ রান। ম্যাচ জিততে শেষ দিনের ৭৮ ওভারে বাংলাদেশকে করতে হবে ৩৬৯ রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে যা প্রায় অসম্ভব এক পাহাড়সম চ্যালেঞ্জ।

এর আগে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে বাংলাদেশের। ২০০৯ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই টেস্টে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েছিল টাইগাররা। ফলে ইতিহাস গড়তে হলে এবার নিজেদের পূর্বের রেকর্ড ছাড়িয়ে নতুন ইতিহাস রচনা করতে হবে দলকে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বাংলাদেশের সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ৭৮ ওভারে ৩৬৯ রান। জয়ের কঠিন লক্ষে হাঁটেনি বাংলাদেশ। তবে ড্র নিশ্চিত করতে সেই ডবল সেঞ্চিরিয়ান তাওহিদ হৃদয়ের ব্যাটেই স্বস্তি পেয়েছে বাংলাদেশ যদিও সেঞ্চুরি। আর দারুণ ব্যাটিংয়ে সঙ্গ দিয়েছেন নির্ভরযোগ্য মুশফিক। যদিও ঝটপট ৪০ রানে ২ উইকেট তুলে সফরকারীরা ভাবিয়ে তুলেছিল বাংলাদেশকে।
বাংলাদেশি বংশোদ্ভূত ১৭ বছর বয়সী ফুটবলার কাভান সুলিভানের জোড়া গোলে এমএলএসের নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে টরন্টো এফসিকে ৪-১ গোলে হারিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। মৌসুমজুড়ে ৯ গোল ও ১৪ অ্যাসিস্ট করে কিশোর খেলোয়াড়দের মধ্যে নতুন রেকর্ড গড়েছেন তিনি। এই জয়ে প্লে-অফ নিশ্চিত করেছে ফিলাডেলফিয়া।
সিলেট টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশকে চাপে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। কাভেম হজের অপরাজিত ১৪০, কেভিন উইকহ্যামের ৭৮ ও ব্র্যান্ডন কিংয়ের ৬১ রানের সুবাদে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৪৫ রান করেছে সফরকারীরা। তাদের লিড দাঁড়িয়েছে ৩১৫ রান। টেস্টে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ভেঙে জিততে হবে বাংলাদেশকে।