সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩
২৪ঘন্টা অনলাইন: রাজধানীর সরকারি সাত কলেজের বেসরকারি কর্মচারীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামোর আওতায় অন্তর্ভুক্তীকরণসহ ৪ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা...

কর্মচারীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যুক্তসহ ৪ দফা দাবি

প্রকাশিত - ০৯ নভেম্বর, ২০২৬   ০১:১৪ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: রাজধানীর সরকারি সাত কলেজের বেসরকারি কর্মচারীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামোর আওতায় অন্তর্ভুক্তীকরণসহ ৪ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে সরকারি সাত কলেজের বেসরকারি কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে কর্মচারী নেতারা দাবি করে বলেন, সাত কলেজের বেসরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন বৈষম্য ও অনিশ্চয়তার মধ্যে দায়িত্ব পালন করে আসছেন। তাদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হলে কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে।

মানববন্ধনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্মচারী ঐক্য পরিষদ আন্দোলনের আহ্বায়ক মো. দুলাল সর্দার বলেন, সরকারি কলেজে কর্মরত হয়েও আমাদের বেসরকারি কর্মচারী হিসেবে কাজ করতে হচ্ছে। অথচ কলেজের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা থেকে শুরু করে শিক্ষা কার্যক্রম সচল রাখা, পরীক্ষার বিভিন্ন দায়িত্ব পালনসহ গুরুত্বপূর্ণ কাজগুলোতে বেসরকারি কর্মচারীরাই প্রধান ভূমিকা পালন করছেন। শিক্ষকদের পাশাপাশি কলেজের ভালো ফলাফল ও সুনামের পেছনেও আমাদের অবদান রয়েছে।

তিনি বলেন, বর্তমানে একজন বেসরকারি কর্মচারী মাসে মাত্র ৮ থেকে ১০ হাজার টাকা বেতন পান। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এত সামান্য বেতন দিয়ে নিজের পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করা অত্যন্ত কঠিন। আমাদের সেবা নিয়ে এই কলেজ থেকে অনেক চিকিৎসক, প্রকৌশলী, মন্ত্রী ও সচিব তৈরি হয়েছেন। অথচ আমাদের পরিবারগুলোর জীবনযাত্রার মানোন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়ে তিনি বলেন, আমাদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে হবে। তা সম্ভব না হলে ঘোষিত পে-স্কেলের আওতায় বেতন-ভাতা নিশ্চিত করতে হবে। অন্যথায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে সাত কলেজের সব বেসরকারি কর্মচারীকে অন্তর্ভুক্ত করে চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আত্মীকরণ কিংবা জাতীয়করণ-যেভাবেই হোক, আমাদের বাঁচার মতো একটি ব্যবস্থা করতে হবে।

মানববন্ধনে সাত কলেজের বেসরকারি কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ সরকারের কাছে ৪ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো-

১. সরকারি ৭ (সাত) কলেজের সকল কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে স্থানান্তর করতে হবে।

২. ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কাঠামোর আওতায় অন্তর্ভুক্তিকরণ করতে হবে।

৩. রাজস্বখাতে না নেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয় পে-স্কেল ২০২৬ অনুযায়ী বেতনভাতাদি দিতে হবে।

৪. কর্মরত সাত কলেজের সব কর্মচারীদের ছাটাই বন্ধ করতে হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে কমপক্ষে ৫ লাখ, অঙ্গহানির ক্ষেত্রে ৩ লাখ এবং আহত ব্যক্তিকে ১ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দিচ্ছে বিআরটিএর ট্রাস্টি বোর্ড। দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে ফরম-৩২ পূরণ করে অথবা বিএসপি অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। যাচাই-বাছাই শেষে আবেদন অনুমোদিত হলে ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে অর্থ পাঠানো হবে।
শ্রমিকদের জন্য উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সংসদে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে হাসপাতালগুলো নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব প্রতিষ্ঠানে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
২০১৮ সালে শশাঙ্ক খৈতান পরিচালিত ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জাহ্নবীর। এর কয়েক মাস আগেই মারা যান তার মা অভিনেত্রী শ্রীদেবী। তবে মেয়ের অভিনয়জগতে আসার সিদ্ধান্তে শুরু থেকেই খুব একটা সায় ছিল না শ্রীদেবীর। তিনি চাইতেন না, মেয়ে তাঁর মতো অভিনেত্রী হোক। যদিও পরে ধীরে ধীরে জাহ্নবীর সিদ্ধান্ত মেনে নেন।
রাজধানীর মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আবার যেসব অটোরিকশা চলাচল করছে, সেগুলোর চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগ উঠেছে। কোথাও আগের ভাড়ার...
মেঘমুক্ত আকাশে উত্তরের জেলা পঞ্চগড় থেকে দেখা মিলেছে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। কখনো শুভ্র সাদা, আবার কখনো সূর্যের আলোয় সোনালি আভায় ধরা দিচ্ছে বরফে ঢাকা এ পর্বতশৃঙ্গ।...