শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

প্রবল বর্ষণ-বন্যা : চীনে নিহত ১১, নিখোঁজ অন্তত ১৪

প্রকাশিত - ২৪ আগস্ট, ২০২৪   ০৯:১৯ পিএম
webnews24

প্রভাত ডেস্ক : চীনের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিংয়ে প্রবল বর্ষণ এবং আকস্মিক বন্যায় ১১ জন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১৪ জন। শুক্রবার এই ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভি। সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টিপাত বেশি হয়েছে প্রদেশের জিয়ানচ্যাং জেলা, সুইঝোং জেলা এবং হুলুদাও শহরে। যারা নিহত এবং নিখোঁজ হয়েছেন, তারাও এই তিন এলাকার। নিখোঁজদের সন্ধানে দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা সর্বাত্মক অভিযান শুরু করেছেন বলে সিসিটিভিকে জানিয়েছে প্রাদেশিক সরকার।
প্রসঙ্গত, গত ৪ দিন ধরে বৃষ্টি হচ্ছে লিয়াওনিং প্রদেশে। তার মধ্যে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত চলেছে বিরামহীন বর্ষণ। প্রাদেশিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার পর্যন্ত লিয়াওনিংয়ের বিভিন্ন উপদ্রুত এলাকা থেকে ৫০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।