মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩

নভেম্বরের ৮ দিনেই এলো ১১৩ কোটি ডলার

প্রকাশিত - ১০ নভেম্বর, ২০২৬   ১২:০৮ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি নভেম্বর মাসের প্রথম আট দিনেই দেশে এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এই আয় বেড়েছে প্রায় ৫০ শতাংশ। অর্থবছরের শুরু থেকেও রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থে দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে ইতিবাচক গতি বজায় রয়েছে। চলতি নভেম্বরের প্রথম আট দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে এই অর্থ পাঠিয়েছেন। এর মধ্যে শুধু ৮ নভেম্বর এক দিনেই এসেছে ২৫ কোটি ১০ লাখ ডলার।

অর্থবছর হিসাবেও প্রবাসী আয়ের প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্স বেড়েছে ১৫ দশমিক ৫ শতাংশ।

এর আগে সদ্যবিদায়ী অক্টোবর মাসে দেশে প্রবাসী আয় এসেছিল ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলার। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা।

মাসভিত্তিক হিসাবেও রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য পরিমাণ দেখা গেছে। গত সেপ্টেম্বর মাসে দেশে এসেছে ২৭৬ কোটি ৬০ লাখ ডলার। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় ছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। আগস্টে তা বেড়ে দাঁড়ায় ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলারে।

অন্যদিকে, সদ্যসমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে এই পরিমাণ ছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।

অর্থনীতিবিদদের কাছে প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। রেমিট্যান্সের এই প্রবৃদ্ধি বৈদেশিক লেনদেনের ভারসাম্য, বৈদেশিক মুদ্রার সরবরাহ এবং রিজার্ভ ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দেশের রপ্তানিমুখী হিমায়িত খাদ্য শিল্পের বিকাশ, বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান বৃদ্ধি, গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং উদ্যোক্তাদের জন্য সহজতর অর্থায়ন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় এই চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। প্রায় ২ কোটি ৬০ লাখ শিক্ষার্থীকে লক্ষ্য করে নেওয়া এ কর্মসূচিতে শিক্ষকদের প্রশিক্ষণ, পাঠদান পদ্ধতির উন্নয়ন, বিদ্যালয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং পিছিয়ে পড়া শিশুদের বিশেষ সহায়তা দেওয়া হবে। ২৫ বছর মেয়াদি ঋণে রয়েছে পাঁচ বছরের গ্রেস পিরিয়ড।
বিশ্ববাজারে শুক্রবার স্বর্ণের স্পট দাম শূন্য দশমিক ৩ শতাংশ এবং ফিউচার দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমেছে। শক্তিশালী মার্কিন ডলার ও ট্রেজারি বন্ডের মুনাফা বৃদ্ধিকে দরপতনের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে সপ্তাহজুড়ে স্বর্ণের দাম বেড়েছে ৫ দশমিক ২ শতাংশ। এদিকে শনিবার বাংলাদেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়।
রাজধানীর কারওয়ান বাজারে গত সপ্তাহের তুলনায় আপেল ও মাল্টার দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমেছে। তবে কমলা, আঙুর, নাশপাতি ও আনারসহ বিভিন্ন বিদেশি ফলের দাম এখনো বেশি। প্রতি কেজি কালো আঙুর ৫৫০ টাকা এবং সাদা আঙুর ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। উচ্চমূল্যের কারণে বিদেশি ফল কম কিনছেন ক্রেতারা। তুলনামূলক সস্তা হওয়ায় পেঁপে, পেয়ারা ও দেশি মাল্টার প্রতি বাড়ছে আগ্রহ।
জ্বালানি আমদানির বাড়তি ব্যয় ও রপ্তানি আয়ের ধীরগতিতে চাপে পড়েছে দেশের বৈদেশিক লেনদেন। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসেই বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭৪৭ কোটি ডলারে। একই সময়ে জ্বালানি তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য আমদানিতে ব্যয় বেড়েছে ১০৫ শতাংশ। রেমিট্যান্সে ইতিবাচক প্রবৃদ্ধি থাকলেও আমদানি ব্যয়ের ঊর্ধ্বগতির কারণে সামাল দেওয়া যাচ্ছে না বৈদেশিক লেনদেনের ভারসাম্য।
স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় ‘আমরা নারী’র নিবন্ধিত সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা এরিস্টো আই হাসপাতালের নির্ধারিত বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা ও সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় এবং প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা লাভ করবেন। এর মাধ্যমে সদস্যদের জন্য মানসম্মত চক্ষু চিকিৎসা আরও সহজলভ্য করার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহিত করা হবে।