বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩
স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় ‘আমরা নারী’র নিবন্ধিত সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা এরিস্টো আই হাসপাতালের নির্ধারিত বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা ও সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় এবং প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা লাভ করবেন। এর মাধ্যমে সদস্যদের জন্য মানসম্মত চক্ষু চিকিৎসা আরও সহজলভ্য করার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহিত করা হবে।

‘আমরা নারী’ ও ‘এরিস্টো আই হাসপাতাল’ স্বাস্থ্যসেবা সহযোগিতা চুক্তি

প্রকাশিত - ০৫ নভেম্বর, ২০২৬   ০৩:৪২ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: নারীর স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক ক্ষমতায়ন এবং জনস্বাস্থ্যসেবার প্রসারে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন আমরা নারী এবং বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা প্রতিষ্ঠান এরিস্টো আই হাসপাতাল। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

৫ নভেম্বর ‘আমরা নারী’র পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান (বিপ্লব)। আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার ফারজানা আওয়াল তটিনী, সেক্রেটারি (লিগ্যাল অ্যাডভোকেসি) এবং ডা. রাকিবুল হাসান মুরাদ, সেক্রেটারি (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) -সহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

অন্যদিকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরিস্টো আই হাসপাতালের প্রধান নির্বাহী প্রফেসর মেজর জেনারেল (অব.) ডা. কামরুল হাসান খান। আরও উপস্থিত ছিলেন প্রফেসর ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মুহাম্মদ দেলোয়ার হোসাইন, হেড অব অপারেশন্স এবং মো. আনামুল হক ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট)।

স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় ‘আমরা নারী’র নিবন্ধিত সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা এরিস্টো আই হাসপাতালের নির্ধারিত বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা ও সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় এবং প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা লাভ করবেন। এর মাধ্যমে সদস্যদের জন্য মানসম্মত চক্ষু চিকিৎসা আরও সহজলভ্য করার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহিত করা হবে।

চিকিৎসাসেবায় বিশেষ সুবিধা প্রদানের পাশাপাশি চক্ষুস্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, চোখের রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে ধারণা প্রদান, সময়মতো রোগ শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যশিক্ষা বিস্তারে প্রতিষ্ঠান দুটি যৌথভাবে কাজ করবে। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান, নারী ও শিক্ষার্থীসমাজ এবং বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্মে চক্ষুস্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক সেমিনার, মতবিনিময় সভা, স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম এবং প্রয়োজনভিত্তিক জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে চোখের রোগ সম্পর্কে অসচেতনতা ও প্রচলিত ভুল ধারণা দূর করা এবং যথাসময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণের গুরুত্ব তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হবে।

উল্লেখ্য, ‘আমরা নারী’র সহযোগী প্রতিষ্ঠান ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ দীর্ঘদিন ধরে নারীর অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপদ খাদ্য এবং টেকসই সামাজিক উন্নয়নবিষয়ক গবেষণা, জনসচেতনতা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নারী, তরুণ প্রজন্ম এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে বহুমাত্রিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে সংগঠনটি একটি অন্তর্ভুক্তিমূলক ও সচেতন সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, ‘আমরা নারী’ ও এরিস্টো আই হাসপাতালের এই অংশীদারিত্ব কেবল চিকিৎসাসেবায় বিশেষ সুবিধা প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং প্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে চক্ষুস্বাস্থ্য সচেতনতা, প্রতিরোধমূলক চিকিৎসা শিক্ষা এবং জনসাধারণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করার একটি ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ। এ সহযোগিতা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের সুযোগ সৃষ্টি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিনামূল্যে সদস্য হয়ে গ্রহণ করুন বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা: ‘আমরা নারী’র এই বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা গ্রহণের জন্য আগ্রহী নারী-পুরুষ নির্বিশেষে যেকোনো নাগরিক সংগঠনটির ওয়েবসাইট www.aamranari.org -এ প্রবেশ করে (জেনারেল; সাধারণ) সম্পূর্ণ বিনামূল্যে (Free Membership) সদস্যপদ গ্রহণ করতে পারবেন। নিবন্ধিত সদস্যরা সমঝোতা স্মারকে নির্ধারিত শর্ত ও সুবিধা অনুযায়ী নিজের এবং পরিবারের সদস্যদের জন্য এরিস্টো আই হাসপাতালের বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। মানবিক মূল্যবোধ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং পারস্পরিক সহযোগিতার সমন্বয়ে এই উদ্যোগ দেশের নারী, পরিবার, শিক্ষার্থী এবং বৃহত্তর জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক অবদান রাখবে; এমনটাই প্রত্যাশা দুই প্রতিষ্ঠানের।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক বংশবিস্তার নিশ্চিত করতে জাটকা আহরণে আট মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ১ নভেম্বর থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞা আগামী ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। এ সময়ে ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ (জাটকা) ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ।
দেশের উদ্যোক্তা খাতকে টেকসই সমৃদ্ধ ও গতিশীল করতে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ১৬টি জেলায় বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। দেশের উদ্যোক্তা খাতকে টেকসই ও গতিশীল করতে ১৬টি জেলায় বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ‘বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১’- এর আওতায় এবং ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল লিমিটেডের (এমটিআই) বাস্তবায়নে দেশব্যাপী এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।
বাজারে গিয়ে মাছ-মাংসের দাম শুনে ফিরে আসতে হচ্ছে অনেককে। সন্তানের পছন্দের খাবার কেনার ইচ্ছা থাকলেও সামর্থ্যে কুলাচ্ছে না। কোনো পরিবারের খাবারের তালিকা থেকে বাদ পড়ছে মাছ-মাংস, আবার কারও সংসারে চাল, ডাল আর আলুই হয়ে উঠেছে প্রধান ভরসা। এমনকি কোনো কোনো পরিবারে সন্তানের জন্য দুধ কেনার টাকাও জুটছে না। সংসারের খরচ সামলাতে কেউ কমিয়েছেন খাবারের পরিমাণ, কেউ বাদ দিয়েছেন প্রয়োজনীয় পণ্য। তবু মাস শেষে আয়-ব্যয়ের হিসাব মেলাতে পারছেন না স্বল্প আয়ের মানুষ।
নভেম্বর মাসের জন্য ১২ কেজি বেসরকারি এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগের মাস অক্টোবরে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। ফলে এক মাসের ব্যবধানে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ২২৩ টাকা।
চলতি মৌসুমে দুবলার চর থেকে বন বিভাগের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ কোটি টাকা। গত ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৭ কোটি ৫০ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছিল প্রায় ৭ কোটি ২৫ লাখ টাকা। অর্থাৎ গতবারের আদায়ের তুলনায় এবার ৭৫ লাখ টাকা বেশি রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে বন বিভাগ।
তালিকাভুক্ত সিকিউরিটিজ থেকে ব্যক্তি ও বিদেশি বিনিয়োগকারীদের অর্জিত মূলধনি মুনাফার ওপর পূর্ণ কর অব্যাহতির প্রস্তাব দিয়েছে স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার, বাজারের তারল্য বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ উৎসাহিত করতে ২০৩০ সাল পর্যন্ত কর অব্যাহতি চায় সংগঠনটি।