মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩

ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪

প্রকাশিত - ১০ নভেম্বর, ২০২৬   ০২:১৫ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে এখন পর্যন্ত ৬৩ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এ ছাড়া আরও শিক্ষার্থী চিকিৎসার জন্য হাসপাতালে আসছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা উৎকণ্ঠার মধ্যে রয়েছে। কেউ কেউ চিকিৎসার জন্য অপেক্ষা করছেন আবার কেউ কেউ চিকিৎসা নিচ্ছেন। মাদ্রাসার শিক্ষকরাও চিকিৎসা নিচ্ছেন কেউ কেউ আবার শিক্ষার্থীদের সেবা দিচ্ছেন।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, এখন পর্যন্ত ৬৩ জন শিক্ষার্থী এখানে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে চারজনকে আইসিইউতে রাখা হয়েছে। রোগীর সংখ্যা আরও বাড়ছে। তবে কারও শরীরে দগ্ধ হওয়ার কোনো চিহ্ন নেই। সবাই মূলত ধোঁয়ার কারণে শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন।

মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আজিজুর রহমান বলেন, মাদ্রাসার যে স্থানে আগুনের সূত্রপাত হয়েছে, সেখানে কোনো শিক্ষার্থী ছিল না। তবে আগুন লাগার পর পুরো মাদ্রাসায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। মাদ্রাসায় একাধিক সিঁড়ি থাকায় সবাই দ্রুত বের হতে পেরেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জেলায় বিগত পাঁচবছরে বিভিন্ন সময়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আহছানিয়া মিশন শিশু নগরীর ৪০ জন শিক্ষার্থীকে ১০ নভেম্বর সংবর্ধনা দেয়া হয়েছে।সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জলাপাড়ায় অবস্থিত আহছানিয়া মিশন শিশু নগরীতে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন।
২৪ঘন্টা অনলাইন: চাঁদপুরের মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযানে ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর আল আমিন সরকারসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর)...
কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকাল ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ময়মনসিংহের গৌরীপুরের শ্যামগঞ্জে তাফসীরুল কোরআন মাহফিল স্থগিত হওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সংসদ সদস্য মুফতি আমির হামজা অনুষ্ঠান বন্ধের জন্য প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনকে দায়ী করেছেন।
আট বিভাগেই আগামী ১১ নভেম্বর পর্যন্ত টানা তিন দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে বৃষ্টিপাতের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে রাত ও দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।৯ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সোমবার চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।