জেলায় বিগত পাঁচবছরে বিভিন্ন সময়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আহছানিয়া মিশন শিশু নগরীর ৪০ জন শিক্ষার্থীকে ১০ নভেম্বর সংবর্ধনা দেয়া হয়েছে।সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জলাপাড়ায় অবস্থিত আহছানিয়া মিশন শিশু নগরীতে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন।
২৪ঘন্টা অনলাইন: জেলায় বিগত পাঁচবছরে বিভিন্ন সময়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আহছানিয়া মিশন শিশু নগরীর ৪০ জন শিক্ষার্থীকে ১০ নভেম্বর সংবর্ধনা দেয়া হয়েছে।সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জলাপাড়ায় অবস্থিত আহছানিয়া মিশন শিশু নগরীতে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন।
ঢাকা আহছানিয়া মিশনের নির্বাহী পরিচালক কে এম জাহিদুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি, ঢাকা আহছানিয়া মিশনের যুগ্ম-পরিচালক মনিরুজ্জামান, শিশু নগরীর সেন্টার ম্যানেজার দীপক কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিশু নগরীর ৪০ শিক্ষার্থীকে ক্রেস্ট সহ উপহার দেয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: চাঁদপুরের মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযানে ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর আল আমিন সরকারসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর)...
কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকাল ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ময়মনসিংহের গৌরীপুরের শ্যামগঞ্জে তাফসীরুল কোরআন মাহফিল স্থগিত হওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সংসদ সদস্য মুফতি আমির হামজা অনুষ্ঠান বন্ধের জন্য প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনকে দায়ী করেছেন।
আট বিভাগেই আগামী ১১ নভেম্বর পর্যন্ত টানা তিন দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে বৃষ্টিপাতের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে রাত ও দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।৯ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সোমবার চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।