বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩
কিয়ারার মজার জবাব ইতোমধ্যে নজর কেড়েছে দর্শকদের। সম্প্রতি প্রকাশিত হয়েছে অনুষ্ঠানটির নতুন পর্বের প্রোমো। সেখানে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের স্মৃতি থেকে শুরু করে দাম্পত্যের নানা বিষয় নিয়ে কথা বলতে দেখা যায় তাদের।

বিয়ের পর ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন কিয়ারা

প্রকাশিত - ১১ নভেম্বর, ২০২৬   ০৪:৩০ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির দাম্পত্যের একান্ত মুহূর্ত নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের। এবার জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নতুন পর্বে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন করেছেন সঞ্চালক করণ জোহর। একপর্যায়ে দম্পতির ‘ডেট নাইট’ এবং বেডরুমের গল্পও উঠে আসে আড্ডায়।

করণের প্রশ্নে কিয়ারার মজার জবাব ইতোমধ্যে নজর কেড়েছে দর্শকদের। সম্প্রতি প্রকাশিত হয়েছে অনুষ্ঠানটির নতুন পর্বের প্রোমো। সেখানে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের স্মৃতি থেকে শুরু করে দাম্পত্যের নানা বিষয় নিয়ে কথা বলতে দেখা যায় তাদের।

আড্ডার একপর্যায়ে করণ জানতে চান, সিনেমায় অভিনীত চরিত্রের প্রভাব কি বাস্তব জীবনে কিংবা বেডরুমেও থাকে? জবাবে সিদ্ধার্থ বলেন, ‘আমরা কাজকে কখনো বাড়ির ভেতরে টেনে নিয়ে আসি না, আর বেডরুমে তো একেবারেই নয়।’

এরপর দম্পতির ‘ডেট নাইট’ নিয়ে প্রশ্ন করেন করণ। জানতে চান, নৈশভোজের পরই তাদের একান্ত সময় শেষ হয়ে যায়, নাকি গল্প আরও এগোয়? প্রশ্ন শুনে বেবি বাম্পে আলতো করে হাত রেখে কিয়ারা বলেন, ‘যথেষ্ট হয়েছে! আর নয়।’ তার এই জবাবে আড্ডায় হাসির পরিবেশ তৈরি হয়।

সিদ্ধার্থ-কিয়ারা বর্তমানে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। এদিকে অনুষ্ঠানে তাদের বিয়ের একটি মজার ঘটনাও সামনে আসে। জয়সলমীরে বিয়ের অনুষ্ঠানে করণের সঙ্গে নাচতে মঞ্চে উঠেছিলেন শাহিদ কাপুর। কিন্তু নাচ শেষ হওয়ার পর করণই একপ্রকার ধাক্কা দিয়ে তাকে মঞ্চ থেকে নামিয়ে দেন। সেই স্মৃতিও আড্ডায় তুলে ধরেন কিয়ারা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নয় বছর ধরে চলা ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিং শেষ হয়েছে। এ উপলক্ষে কাবিলা চরিত্রে অভিনয় করা জিয়াউল হক পলাশ সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্মৃতিচারণ করেছেন। তাঁর লেখায় উঠে এসেছে ধারাবাহিকটির সঙ্গে জড়িয়ে থাকা বেড়ে ওঠা, সহকর্মী ও দীর্ঘ সময়ের নানা স্মৃতি।
এআই, প্রযুক্তির প্রভাব ও ভবিষ্যতের সামাজিক সংকট নিয়ে লেখা ‘দ্য এন্ড অব এভরিথিং’ উপন্যাসের জন্য ২০২৬ সালের বুকার পুরস্কার পেয়েছেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন। ৫০ হাজার পাউন্ড পুরস্কার জয়ের পাশাপাশি বুকারের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী বিজয়ী হয়েছেন তিনি।
গুলশানের একটি অনুষ্ঠানে অপ্রীতিকর পরিস্থিতি ও মধ্যরাতে নিজের গাড়িতে হামলার অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় তিনি বলেন, ভুলের জন্য ক্ষমা চাওয়ার বিষয়টি গ্রহণযোগ্য হলেও হুমকি দিয়ে কাউকে ক্ষমা চাইতে বাধ্য করা যায় না। তাঁর আরও অভিযোগ, বয়কটের প্রচারণা চালানোর পাশাপাশি ব্র্যান্ড মালিকদের চাপ দিয়ে তাঁর কাজ বন্ধের চেষ্টা করা হচ্ছে।
২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা ঋণ আদায়ে অনন্ত জলিল ও তাঁর প্রথম স্ত্রী খাদিজা পারভীনকে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ঋণ পরিশোধের প্রতিশ্রুতিতে দেওয়া চেক পর্যাপ্ত অর্থ না থাকায় প্রত্যাখ্যাত হওয়ার পর এ পদক্ষেপ নেয় ব্যাংকটি। ৩০ দিনের মধ্যে অর্থ পরিশোধ না করলে আদালতে মামলা করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বাবা সনু নিগমের পরিচয়ের বাইরে নিজের সংগীতজীবন গড়তে প্রস্তুতি নিচ্ছেন ১৯ বছর বয়সী নেভান নিগম। প্রতিদিন প্রায় ১৬ ঘণ্টা কণ্ঠের অনুশীলন, নাচের প্রশিক্ষণ এবং স্টুডিওতে কাজ করছেন তিনি। ‘স্লাইড’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে নতুন যাত্রা শুরু করছেন নেভান। ছেলের পরিশ্রম ও পরিবর্তনে গর্ব প্রকাশ করেছেন সনু নিগম।