শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছাকাছি এলাকায় গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে এক অস্ত্রধারীর মরদেহ পাওয়া গেছে, যিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক ধারণা। গোলাগুলির পর এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার এবং আশপাশের স্কুলগুলোতে লকডাউন জারি করা হয়েছে।

হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, আহত ৫; স্কুলে লকডাউন

প্রকাশিত - ১২ নভেম্বর, ২০২৬   ১১:৪৮ পিএম
webnews24

২৪ঘন্টা ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাছাকাছি এলাকায় বন্দুক হামলার ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। ১২ নভেম্বর সকালে ওয়াশিংটন ডিসিতে এ ঘটনা ঘটে। আকস্মিক গোলাগুলির পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের স্কুলগুলোতেও লকডাউন জারি করা হয়েছে।

ঘটনাস্থলটি হোয়াইট হাউস থেকে হাঁটা দূরত্বে হওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। গোলাগুলির খবর ছড়িয়ে পড়ার পর পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত এলাকাটি ঘিরে ফেলেন।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসির একাধিক স্থানে গুলি ছোড়ার খবর পেয়েছে পুলিশ। তবে ঠিক কোন কোন স্থানে হামলার ঘটনা ঘটেছে এবং এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

পুলিশ বিভাগের মুখপাত্র নিকোল ডিনার জানিয়েছেন, গুলি চালানো ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থলে একজন অস্ত্রধারীর মরদেহ পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন।

ঘটনার পর পুলিশ সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের আশপাশের সড়ক ও স্থাপনায় চলাচল সীমিত করা হয়েছে। ওই এলাকায় একটি ফিটনেস সেন্টার, গির্জা, আবাসিক ভবন এবং একটি সুপারমার্কেট রয়েছে।

এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় কাছাকাছি স্কুলগুলোতে লকডাউন জারি করা হয়েছে। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

হোয়াইট হাউসের এত কাছাকাছি এলাকায় এমন গোলাগুলির ঘটনায় ওয়াশিংটন ডিসিতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে হামলার উদ্দেশ্য, গুলিবর্ষণের সুনির্দিষ্ট স্থান এবং আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ এলাকায় ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। ১২ নভেম্বর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রাথমিকভাবে হতাহতের এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি প্রবাসী রয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মিসিসিপি প্রদেশে দীর্ঘ দিন ধরেই নিজেদের রাজনৈতিক আধিপত্য বজায় রেখেছিলেন রিপাবলিকানরা। সেখানে অল্প ব্যবধানে জিতলেও ডেমোক্র্যাটদের এই জয়কে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের সিইও দারিও আমোদেই মনে করেন, আগামী এক দশকের মধ্যে ক্যান্সার, আলঝেইমার ও হৃদরোগের মতো জটিল রোগের চিকিৎসায় বড় সাফল্য আসতে পারে। তবে ওষুধশিল্পের বিশেষজ্ঞরা বলছেন, এআই গবেষণার গতি বাড়ালেও ওষুধের কার্যকারিতা ও নিরাপত্তা যাচাইয়ের দীর্ঘ প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ফলে এক দশকে এসব রোগের অবসানের পূর্বাভাস নিয়ে তৈরি হয়েছে আশাবাদ ও সংশয়।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও সামরিক হুমকি সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইআরজিসি প্রধান আহমাদ ওয়াহিদি। ইরানের মহাকাশ দিবস উপলক্ষে দেওয়া বার্তায় তিনি বলেন, ভূগর্ভস্থ স্থাপনায় সামরিক সক্ষমতা বাড়ানোর কাজ চলছে। একই সঙ্গে দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচির অন্যতম প্রতিষ্ঠাতা হাসান তেহরানি মুকাদ্দামসহ সাবেক সামরিক কমান্ডারদের অবদান স্মরণ করেন তিনি।