২৪ঘন্টা অনলাইন: চলতি নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ১২৩ কোটি ১০ লাখ ডলার। সে হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৯ শতাংশ।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ১১ নভেম্বর দেশে ১১ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।
এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১৩৮ কোটি ডলার। সে হিসাবে বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ২ শতাংশ।
পশুর নদীতে পলি জমে বাধাগ্রস্ত নৌচলাচল, বহির্নোঙরে পণ্য খালাসে বাড়ছে ব্যয়; চট্টগ্রামমুখী হচ্ছেন ব্যবসায়ীরা, কাস্টমসের ধীরগতিতেও ক্ষোভ।
দেশের বাজারে দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাজুস। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমে ভ্যাটসহ দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। বুধবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
দেশের রপ্তানিমুখী হিমায়িত খাদ্য শিল্পের বিকাশ, বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান বৃদ্ধি, গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং উদ্যোক্তাদের জন্য সহজতর অর্থায়ন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় এই চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। প্রায় ২ কোটি ৬০ লাখ শিক্ষার্থীকে লক্ষ্য করে নেওয়া এ কর্মসূচিতে শিক্ষকদের প্রশিক্ষণ, পাঠদান পদ্ধতির উন্নয়ন, বিদ্যালয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং পিছিয়ে পড়া শিশুদের বিশেষ সহায়তা দেওয়া হবে। ২৫ বছর মেয়াদি ঋণে রয়েছে পাঁচ বছরের গ্রেস পিরিয়ড।
বিশ্ববাজারে শুক্রবার স্বর্ণের স্পট দাম শূন্য দশমিক ৩ শতাংশ এবং ফিউচার দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমেছে। শক্তিশালী মার্কিন ডলার ও ট্রেজারি বন্ডের মুনাফা বৃদ্ধিকে দরপতনের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে সপ্তাহজুড়ে স্বর্ণের দাম বেড়েছে ৫ দশমিক ২ শতাংশ। এদিকে শনিবার বাংলাদেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়।