২৪ঘন্টা অনলাইন: বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে পল্লী বিদ্যুৎ এলাকার পোশাকশ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল দীর্ঘ সময় ধরে বন্ধ থাকে।
এদিন সকাল সোয়া ৯টার দিকে কালিয়াকৈর পল্লীবিদ্যুৎ এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যানচলাচল বন্ধ হয়ে যায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও বিজিবি সদস্যরা অবস্থান নেন। সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এতে কিছু সময় যানচলাচল বন্ধ থাকে। বর্তমানে চলাচল স্বাভাবিক আছে।
মুন্সীগঞ্জের শ্রীনগরে জ্বীন তাড়ানোর কথা বলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে স্থানীয় একটি মসজিদের খতিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম মাওলানা রেজাউল বারী। তিনি শ্রীনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবে কর্মরত ছিলেন।
পালিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি; তথ্যপ্রযুক্তির সহায়তায় মোংলা বন্দরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে এসআরবি-০৯, সিলেটের সদস্যরা সহযোগিতা করেন। পরে তাকে মোংলা থানায় নিয়ে আসা হয়।
বিজ্ঞানচর্চার পাশাপাশি সাহিত্যাঙ্গনেও নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন পূরবী বসু। তার লেখায় নারীর অধিকার, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবন ও সংগ্রাম বিশেষ গুরুত্ব পেয়েছে। গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে তার ৪০টিরও বেশি বই।