রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩
মুন্সীগঞ্জের শ্রীনগরে জ্বীন তাড়ানোর কথা বলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে স্থানীয় একটি মসজিদের খতিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম মাওলানা রেজাউল বারী। তিনি শ্রীনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবে কর্মরত ছিলেন।

শ্রীনগরে জ্বীন তাড়ানোর নামে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ, খতিব গ্রেপ্তার

প্রকাশিত - ১৪ নভেম্বর, ২০২৬   ১১:১১ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: মুন্সীগঞ্জের শ্রীনগরে জ্বীন তাড়ানোর কথা বলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে স্থানীয় একটি মসজিদের খতিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম মাওলানা রেজাউল বারী। তিনি শ্রীনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবে কর্মরত ছিলেন। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গত ১২ নভেম্বর রাতে অভিযান চালিয়ে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে শ্রীনগর থানা পুলিশ।ভুক্তভোগী কিশোরীর মা জানান, মেয়ের জ্বীনসংক্রান্ত সমস্যার সমাধানের আশায় গত ২০ সেপ্টেম্বর তিনি মাওলানা রেজাউল বারীর শরণাপন্ন হন। সে সময় অভিযুক্ত তাঁকে কিছু তাবিজ-কবজ দেন। তবে কিছুদিন পর কিশোরী পুনরায় অসুস্থ হয়ে পড়লে গত ১০ নভেম্বর তিনি আবারও খতিবের সঙ্গে যোগাযোগ করেন। তখন রেজাউল বারী সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়ে কিশোরীকে পরিবারের সদস্যদেরসহ রাতে তাঁর বাড়িতে আসতে বলেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে কিশোরী তার বাবা-মায়ের সঙ্গে শ্রীনগর বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের অভিযুক্তের বাড়িতে যায়। সেখানে রেজাউল বারী তাঁদের একটি কক্ষে নিয়ে গিয়ে খাটের এক কোণে বসতে বলেন। একপর্যায়ে জ্বীন হাজির করার কথা বলে তিনি কক্ষের সব আলো নিভিয়ে দেন। ঘর অন্ধকার হয়ে গেলে বিভিন্ন কৌশলে ভুক্তভোগীকে অসহায় করে তিনি জোরপূর্বক যৌন নির্যাতন চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়। ঘটনার পর ভুক্তভোগী পরিবার শ্রীনগর থানায় গিয়ে বিষয়টি জানায়। কিশোরীর জবানবন্দির ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত রেজাউল বারীকে আটক করে।এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শ্রীনগর থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
পালিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি; তথ্যপ্রযুক্তির সহায়তায় মোংলা বন্দরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে এসআরবি-০৯, সিলেটের সদস্যরা সহযোগিতা করেন। পরে তাকে মোংলা থানায় নিয়ে আসা হয়।
বিজ্ঞানচর্চার পাশাপাশি সাহিত্যাঙ্গনেও নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন পূরবী বসু। তার লেখায় নারীর অধিকার, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবন ও সংগ্রাম বিশেষ গুরুত্ব পেয়েছে। গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে তার ৪০টিরও বেশি বই।