সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩
চলতি অর্থবছরে প্রায় ৪০ লাখ কৃষককে কৃষক কার্ডের আওতায় আনতে জরিপ চলছে। এ কার্ডের মাধ্যমে কৃষকেরা বছরে প্রায় আড়াই হাজার টাকার কৃষি সহায়তা পাবেন। পাশাপাশি মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাস ও কৃষিবিষয়ক তথ্য পাঠানো হবে।

কৃষক কার্ডে মিলবে কৃষি সহায়তা, আবহাওয়ার পূর্বাভাস ও কৃষিবিষয়ক তথ্য : প্রতিমন্ত্রী

প্রকাশিত - ১৫ নভেম্বর, ২০২৬   ০৮:৫০ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: কৃষক কার্ডে মিলবে কৃষি সহায়তা, আবহাওয়ার পূর্বাভাস ও কৃষিবিষয়ক তথ্য বলেনবস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। পাশাপাশি বীজ, সার, কীটনাশক, কৃষিযন্ত্র কেনা ও ঋণ গ্রহণসহ ও বিভিন্ন সুবিধা দেওয়া হবে। আগামী সাড়ে চার বছরের মধ্যে পর্যায়ক্রমে দেশের সব কৃষককে এ কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের।

১৪ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মধ্যে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার ২০০ কৃষকের মধ্যে সরিষা, চিনাবাদাম ও মুগের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে এক কেজি বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘চলতি অর্থবছরে প্রায় ৪০ লাখ কৃষককে কৃষক কার্ডের আওতায় আনতে জরিপ চলছে। এ কার্ডের মাধ্যমে কৃষকেরা বছরে প্রায় আড়াই হাজার টাকার কৃষি সহায়তা পাবেন। পাশাপাশি মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাস ও কৃষিবিষয়ক তথ্য পাঠানো হবে। এতে প্রতিকূল আবহাওয়ার আগাম তথ্য পেয়ে কৃষকেরা জমির পরিচর্যা ও ফসল উৎপাদনে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘কৃষিযন্ত্র কেনা, ঋণ গ্রহণ এবং ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার ক্ষেত্রেও কৃষকেরা সহযোগিতা পাবেন। প্রকৃত কৃষকদের শনাক্ত করতে একটি সমন্বিত ডেটাবেজ তৈরি করা হবে, যাতে কৃষক নন—এমন কেউ এসব সুবিধা নিতে না পারেন।’

কিশোরগঞ্জের কৃষি ও মৎস্যসম্পদের সম্ভাবনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী পনির, হাওরের ধান ও মাছ সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন। বাজিতপুরের পিরিজপুর বাসস্ট্যান্ডের সবজির বাজারে সংরক্ষণাগার ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের সম্ভাবনা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। পাশাপাশি নদী ও হাওরের প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রকৃত মৎস্যজীবীদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম ও কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জমি নেই, মাটি নেই, প্রচলিত সেচের ব্যবস্থাও নেই। তবু ঘরের ভেতর বা শেডের নিচে সারি সারি লেটুস আর পালংশাক বেড়ে উঠছে শুধু পানির ওপর ভর করে।
কৃষি, কৃষকের অধিকার ও কৃষি প্রতিবেশব্যবস্থা রক্ষায় উন্নত দেশগুলোর কাছে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবি জানিয়েছেন কৃষক, মৎস্যজীবী, তরুণ ও নারী শ্রমিকরা। ১৫ নভেম্বর রংপুর মহানগরীর তাজহাট এলাকায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে ‘ডেভেলপমেন্ট অব পুওর সোসাইটি’ (ডিওপিএস) ফাউন্ডেশনের আয়োজিত এক প্রতীকী মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়।
জেলায় সবজি আবাদের সঙ্গে জড়িত কৃষকের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭৩৫। গত এক বছরে ৪০ হাজার ২৫০ হেক্টর জমিতে নানা ধরনের সবজি চাষ হয়েছে, যেখান থেকে উৎপাদিত হয়েছে ৮ লাখ ৮৫ হাজার মেট্রিক টন সবজি। প্রতি কেজির গড় দাম ৩০ টাকা ধরে এই উৎপাদনের মূল্য দাঁড়ায় ২ হাজার ৬৫৫ কোটি টাকা।
জেলায় এই পদ অনুমোদিত ২০৭টি, কর্মরত ১৩৬ জন। ফাঁকা রয়েছে ৭১টি। অর্থাৎ সবচেয়ে জরুরি পদগুলোতেই ঘাটতি সবচেয়ে বেশি। উপজেলাভিত্তিক হিসাবে সবচেয়ে খারাপ অবস্থা ঝিনাইদহ সদরের, সেখানে শূন্য ২০টি পদ।
সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া গ্রামের জগতগাতী ব্লকে সমবায় পদ্ধতিতে ৫০ একর জমিতে উচ্চফলনশীল বি-১০৩ জাতের রোপা আমন ধান চাষ ও যন্ত্রের মাধ্যমে কর্তন করা হয়েছে। এ উপলক্ষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণাঞ্চলের বরিশাল, খুলনা ও নোয়াখালী জেলায় ৯০% সুপারি উৎপাদিত হয়। এছাড়া কক্সবাজারের টেকনাফ, পঞ্চগড়, রংপুর ও সাতক্ষীরায় বাণিজ্যিকভাবে সুপারির ব্যাপক আবাদ হচ্ছে।এরই ধারাবাহিকতায় উপকূলীয় জেলা সাতক্ষীরায় বাণিজ্যিকভাবে আবাদ হচ্ছে সুপারির। স্বল্প খরচে ভালো ফলন ও দাম বেশি পাওয়ায় দিন দিন বাড়ছে সুপারির আবাদ। এরইমধ্যে জেলার অনেক কৃষকই এখন নতুন নতুন সুপারি বাগান গড়ে তুলছেন।