বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩
সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া গ্রামের জগতগাতী ব্লকে সমবায় পদ্ধতিতে ৫০ একর জমিতে উচ্চফলনশীল বি-১০৩ জাতের রোপা আমন ধান চাষ ও যন্ত্রের মাধ্যমে কর্তন করা হয়েছে। এ উপলক্ষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জে ৫০ একর জমিতে যন্ত্রের মাধ্যমে আমন ধান চাষ ও কর্তন

প্রকাশিত - ১১ নভেম্বর, ২০২৬   ১১:৫১ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া গ্রামের জগতগাতী ব্লকে সমবায় পদ্ধতিতে ৫০ একর জমিতে উচ্চফলনশীল বি-১০৩ জাতের রোপা আমন ধান চাষ ও যন্ত্রের মাধ্যমে কর্তন করা হয়েছে। এ উপলক্ষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। তিনি কৃষকদের সঙ্গে নিয়ে ধান কাটার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম মনজুরে মাওলা, অতিরিক্ত উপ-পরিচালক মো. আনোয়ার সাদাত, সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেনসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাঠ দিবসে বক্তারা বলেন, আধুনিক কৃষিযন্ত্র ও উচ্চফলনশীল জাতের বীজ ব্যবহারে উৎপাদন বাড়ানোর পাশাপাশি চাষাবাদের খরচ ও শ্রমিক নির্ভরতা কমানো সম্ভব।কৃষকদের সার, বীজ ও শ্রমিক সংকটের বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন সংশ্লিষ্টরা। সমবায় পদ্ধতিতে বৃহৎ জমিতে যান্ত্রিক কৃষির এ উদ্যোগ কৃষি উৎপাদন বাড়ানো এবং আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণাঞ্চলের বরিশাল, খুলনা ও নোয়াখালী জেলায় ৯০% সুপারি উৎপাদিত হয়। এছাড়া কক্সবাজারের টেকনাফ, পঞ্চগড়, রংপুর ও সাতক্ষীরায় বাণিজ্যিকভাবে সুপারির ব্যাপক আবাদ হচ্ছে।এরই ধারাবাহিকতায় উপকূলীয় জেলা সাতক্ষীরায় বাণিজ্যিকভাবে আবাদ হচ্ছে সুপারির। স্বল্প খরচে ভালো ফলন ও দাম বেশি পাওয়ায় দিন দিন বাড়ছে সুপারির আবাদ। এরইমধ্যে জেলার অনেক কৃষকই এখন নতুন নতুন সুপারি বাগান গড়ে তুলছেন।
জেলায় এ বছর অনুকূল আবহাওয়া, কৃষকের কঠোর পরিশ্রম আর পরিচর্যায় উৎপাদিত আগাম জাতের আমন ধান পাকতে শুরু করেছে।মাঠজুড়ে কাঁচা-পাকা ধানের সমারোহে ছড়িয়েছে সোনালি আভা। শুরু হয়েছে পুরোদমে ধান কাটা ও মাড়াই। অনুকূল আবহাওয়ায় এবার জেলায় আমনের অধিক ফলনের আশা করছেন কৃষকরা।
অসুস্থ শরীর নিয়ে কীভাবে জীবিকা নির্বাহ করবেন, তাই নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেলেন। তবে শারীরিক প্রতিবন্ধকতার কাছে হার মানেননি রাকিবুল ইসলাম। বিকল্প আয়ের পথ খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে এক জোড়া দুম্বা কিনে গড়ে তোলেন ছোট্ট একটি খামার। সেই খামারই এখন তাকে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখাচ্ছে।
উদ্ভাবিত এ জাতটির জীবনকাল প্রায় ১১৫ দিন। লবণাক্ত উপকূলীয় অঞ্চল ছাড়াও দেশের অলবণাক্ত অঞ্চলেও এটি চাষ করা সম্ভব। এর ফলে রোপা আমন কেটে নেওয়ার পর একই জমিতে সরিষা কিংবা সূর্যমুখীর মতো রবি ফসল ফলানোর সুযোগ তৈরি হবে।গবেষকদের দেওয়া তথ্য অনুযায়ী, রোপা আমন মৌসুমে ১ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে এর বীজ বপন করতে হবে।
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১৩টি ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর বসবাস। তিন পার্বত্য জেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের প্রাচীনতম পেশা এই জুম চাষ। তাই তাদের জুমিয়া বলা হয়। যুগ যুগ ধরে পাহাড়িরা সনাতন পদ্ধতিতে জুম চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে আসছে।
শীতকালীন ও গ্রীষ্মকালীন-উভয় মৌসুমেই বিভিন্ন ধরনের শাক-সবজি আবাদ করেন তিনি। তার জমিতে উৎপাদিত সবজির মধ্যে রয়েছে লাউ, মিষ্টি কুমড়া, বেগুন, করলা, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, শসা এবং বিভিন্ন রকমের শাক। উৎপাদিত এসব পণ্যের মান ভালো হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদাও রয়েছে।