সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন

প্রকাশিত - ১৫ নভেম্বর, ২০২৬   ০৪:৫৯ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।

রোববার রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চ্যানেল টোয়েন্টিফোরকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় তারা।

প্রথমে ব্যাট করতে নেমে ৫ দশমিক ২ ওভারে ৪৫ রানেই অলআউট হয় চ্যানেল টোয়েন্টিফোর। জবাবে মাত্র ৪ দশমিক ১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।

দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন মাজহারুল ইসলাম। ফাইনালের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। আর টুর্নামেন্টসেরা হন একই দলের ছেরাজুল মুস্তাহেদিন।

এর আগে সেমিফাইনালে জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকমকে ৩৯ রানে হারায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। অন্য সেমিফাইনালে বাংলাদেশ প্রতিদিনকে ১৩ রানে হারিয়ে ফাইনালে ওঠে চ্যানেল টোয়েন্টিফোর।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় বিসিবির পরিচালক, জাতীয় দলের সাবেক ক্রিকেটারসহ ডিআরইউ ও আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর প্রথম ম্যাচেই বড় পরাজয়ের মুখে পড়েছে পর্তুগাল। উয়েফা নেশনস লিগে ডেনমার্কের কাছে ৪-১ গোলে হেরেছে দলটি। ২৩ বছর পর রোনালদোবিহীন অবস্থায় তিন বা তার বেশি গোলের ব্যবধানে হারল পর্তুগিজরা। তবে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে তারা।
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। ম্যাচের ৮৬ মিনিটে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলের সুযোগ নিয়ে জয়সূচক গোল করেন আব্দুল সামাদ শেহজাদ। পুরো ম্যাচে দুই দল সমানতালে লড়লেও শেষ পর্যন্ত গোলের ব্যবধান গড়েছে বাংলাদেশের একটি ভুল। এই জয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান।
সাফ সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। কোচ থমাস ডুলির একাদশে জায়গা পেয়েছেন রেকর্ড আটজন প্রবাসী ফুটবলার। রাত ৮টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া ম্যাচে জিতলেই ২১ বছর পর সাফের ফাইনালে উঠবে লাল-সবুজের দল।
তেজগাঁও কার্যালয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করা হয়।