সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩
তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো রোববার ইরানি ড্রোন হামলার শিকার হয়ে বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে ক্ষুদ্র উপসাগরীয় দেশ বাহরাইন, এর মধ্যদিয়ে মধ্যপ্রাচ্য যুদ্ধের দীর্ঘ বিরতির অবসান ঘটাল।

ইরানি হামলা আবার শুরু হওয়ায় বিকট বিস্ফোরণে কাঁপল বাহরাইন

প্রকাশিত - ১৫ নভেম্বর, ২০২৬   ১১:৪৭ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো রোববার ইরানি ড্রোন হামলার শিকার হয়ে বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে ক্ষুদ্র উপসাগরীয় দেশ বাহরাইন, এর মধ্যদিয়ে মধ্যপ্রাচ্য যুদ্ধের দীর্ঘ বিরতির অবসান ঘটাল। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো সাইরেন বাজানো হয় এবং দেশটির কর্তৃপক্ষ অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার তাগিদ দিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি সতর্কবার্তা জারি করে। ইরানের রেভোল্যুশনারি গার্ডস (বিপ্লবী গার্ড) জানিয়েছে, তারা এই মরুভূমির দ্বীপ রাষ্ট্রটির একটি মার্কিন রাডার সিস্টেমে ড্রোন হামলা চালিয়েছে, যে দেশটি একটি বড় নৌঘাঁটিসহ বেশ কিছু মার্কিন সামরিক সুবিধা প্রদান করে আসছে। বাহরাইনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা হামলাগুলো মাঝপথেই ঠেকিয়ে দিয়েছে এবং ‘তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছাতে বাধা প্রদান করেছে’।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ড্রোনগুলো গুলি করে ভূপাতিত করেছে।৬৫ বছর বয়সী স্থানীয় বাসিন্দা হায়াত ইব্রাহিম এএফপি-কে বলেন, ‘আমি ঠিক যা আশা করছিলাম যে ঘটবে না, সেটাই ঘটল : সমস্ত উদ্বেগ ও অনিশ্চয়তা নিয়ে ইরানি হামলা আবারও শুরু হয়ে গেল’।শুক্রবারও বাহরাইনে ড্রোন হামলা চালায় ইরান, এই হামলা ছিল তেল-সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোর ওপর গত সেপ্টেম্বরের পর প্রথম হামলা।

বিগত আট মাসের যুদ্ধে এই অঞ্চলটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার ভোর প্রায় ৪টার দিকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং স্থানীয় অধিবাসীরা সকাল সাড়ে ৬টার দিকে দ্বিতীয় দফায় বিস্ফোরণের কথা জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে ‘বাসিন্দাদের শান্ত থাকতে, নিকটতম নিরাপদ স্থানে আশ্রয় নিতে এবং অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে খবর পর্যবেক্ষণ করতে’ নির্দেশ দিয়েছে।

রাজধানী মানামার একজন দোকানদার মোহাম্মদ আবদুল্লাহ রাতের বেলা এই হামলার শব্দ শুনতে পান। তিনি বলেন, তিনি বলেন, ‘আমি আশা করেছিলাম, এই দুঃসময় পেছনে ফেলে এসেছি। আর এমন ঘটনা ঘটবে না।’ ইরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে জানানো হয়, ইরানের রেভোল্যুশনারি গার্ডস বলেছে যে একটি হেলিপ্যাড ঘাঁটির মার্কিন রাডার সিস্টেমকে লক্ষ্য করে ড্রোনগুলো চালানো হয়েছিল।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে গার্ডস জানায়, ‘আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের ছয়টি ড্রোন দিয়ে বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে আমেরিকান এয়ার ডিফেন্স রাডার সিস্টেমকে লক্ষ্যবস্তু করা হয়েছিল’। বিবৃতিতে আরও বলা হয়, ‘হোরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমেরিকান শত্রুর যেকোনো আগ্রাসনের কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাহরাইন "তার ভূখণ্ডকে হিসেব মেটানোর ময়দানে পরিণত করা প্রত্যাখান করছে এবং এই হামলার জন্য ইরানকে পূর্ণত দায়ী করছে"।

আট মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের সময় ইরান হোরমুজ প্রণালীর তেল বাণিজ্য পথ দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে এবং পুরো অঞ্চলে বিমানবন্দর, সমুদ্রবন্দর, জ্বালানি সুবিধা ও মার্কিন সম্পদসহ বিভিন্ন পরিকাঠামোয় হামলা চালিয়েছে। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপসাগরীয় দেশগুলো হাজার হাজার ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মোকাবেলা করেছে। ১৪ নভেম্বর হোরমুজের কিশম দ্বীপে আমেরিকান হামলার পর রেভোল্যুশনারি গার্ডস জানায়, তাদের বাহিনী বাহরাইনের একটি মার্কিন প্রারম্ভিক সতর্কতা রাডার সিস্টেমে হামলা চালিয়েছে।

অঞ্চলের মার্কিন সামরিক কার্যক্রম তদারককারী প্রতিষ্ঠান ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা শুক্রবারের হামলায় দুটি ইরানি ড্রোন গুলি করে নামিয়েছে, এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। সেন্টকম গত মাসে জানিয়েছিল যে তারা গ্রীষ্মকাল থেকে হোরমুজ প্রণালী হয়ে উপসাগরীয় দেশগুলোকে ১.৫ বিলিয়ন ব্যারেল তেল রপ্তানিতে সহায়তা করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—যার মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের জন্য আংশিকভাবে এই ইরান যুদ্ধকে দায়ী করা হচ্ছে। ট্রাম্প চলতি সপ্তাহে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠকে এই সংঘাত নিয়ে আলোচনা করার পরিকল্পনা করেছেন বলে শুক্রবার এক কর্মকর্তা জানিয়েছেন। মাসের পর মাস ধরে চলা কূটনীতিও এই যুদ্ধ মেটাতে ব্যর্থ হয়েছে, যা শুরু হয়েছিল মার্কিন-ইসরায়েলি আকস্মিক হামলার মাধ্যমে, যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ইন্দোনেশিয়ার দাবানলের কারণে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার জনগণের ভোগান্তির জন্য ক্ষমা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। তিনি জানিয়েছেন, বনভূমিতে আগুন লাগানোর সঙ্গে জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দাবানল প্রতিরোধে নতুন সংস্থা গঠনের উদ্যোগও চলছে। আসিয়ান নেতারা সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়া ধোঁয়া ও দূষণ নিয়ন্ত্রণে আঞ্চলিক সমন্বয় বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
হরমুজ প্রণালিতে নৌ-মাইনের বিস্ফোরণে দুই মিলিয়নের বেশি ব্যারেল অপরিশোধিত তেল বহনকারী একটি সুপারট্যাঙ্কার ডুবে গেছে বলে দাবি করেছে ইরানের আইআরজিসি। একই ঘটনায় আরও একটি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও জানিয়েছে তারা। তবে জাহাজের পরিচয় ও ডুবে যাওয়ার তথ্য স্বাধীনভাবে নিশ্চিত হয়নি। ব্রিটিশ মেরিটাইম কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট একটি ট্যাঙ্কারে হামলার খবর তারা পেয়েছে এবং নাবিকেরা নিরাপদে রয়েছেন।
মুম্বইয়ের বাসিন্দা ২৭ বছর বয়সী বিলাল গবেষণার সূত্রে ব্রিটেনে ছিলেন। তদন্তে ৭০ জনের বেশি নাবালিকার ওপর নির্যাতনের প্রমাণ মিলেছে। পুলিশের ধারণা, ভুক্তভোগীর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
গঙ্গা নদী পরিষ্কারে গত ১০ বছরে ৪৩ হাজার ৬০ কোটি রুপি ব্যয় করেছে ভারত সরকার। ২০১৪ সালে শুরু হওয়া ‘নমামি গঙ্গে’ প্রকল্পের পরও নদীর বিভিন্ন অংশে দূষণ রয়ে গেছে বলে ব্লুমবার্গের অনুসন্ধানে উঠে এসেছে। সরকার কিছু এলাকায় উন্নতির দাবি করলেও প্রকল্পের সামগ্রিক সাফল্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ইয়েমেনে অবস্থানরত সৌদি সেনাদের লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। একই দিনে সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দক্ষিণাঞ্চল অভিমুখে ছোড়া তাদের দুটি ড্রোন ধ্বংসের কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ১৪ নভেম্বর হুথিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, ইয়েমেনের লাহিজের খারাজ এলাকায় সৌদি সেনাদের অবস্থান লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। এতে কয়েক ডজন সেনা হতাহত হয়েছেন বলে দাবি করেন তিনি। এ ছাড়া হামলায় অসংখ্য সামরিক যান ধ্বংস হয়েছে বলেও জানান ইয়াহিয়া সারে।