মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।

দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিল দুর্বৃত্তরা, আটক একজন

প্রকাশিত - ১৭ নভেম্বর, ২০২৬   ১০:৪৪ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: রাজধানীর পল্লবীতে সড়কে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে বাসটি পুড়ে গেলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

১৭ নভেম্বর রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের শিকার বাসটির নাম ‘মিরপুর সুপার লিঙ্ক’।

পুলিশ জানায়, বাসটি দুপুর থেকেই সিরামিক্স রোডে দাঁড়ানো ছিল। রাতে দুর্বৃত্তরা সেটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক ব্যক্তিকে থানায় নেওয়া হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে অগ্নিসংযোগের ঘটনায় তার সংশ্লিষ্টতা এবং ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যেতে পারে।

তবে কী কারণে বাসটিতে আগুন দেওয়া হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।
এই কাঠামোর মূল উদ্দেশ্য, ঝুঁকিপূর্ণ ও অসহায় শিশুরা যেন প্রয়োজনে যেকোনো সময় পূর্ণাঙ্গ আইনি সহায়তা পায়। আইনি সহায়তাকে সহজলভ্য ও শিশুর জন্য বোধগম্য করে তোলার পাশাপাশি আইনি প্রক্রিয়ার প্রতিটি ধাপে শিশুসংবেদনশীল আচরণ ও মৌলিক অধিকার সুরক্ষা নিশ্চিত করা হবে।