রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

টরেন্টোতে উৎসব আমেজে পালিত দুর্গাপূজা

প্রকাশিত - ১৭ অক্টোবর, ২০২৪   ১০:১৭ এএম
webnews24

মৃণাল বন্দ্য, কানাডা থেকে : আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর; ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা; প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা।’ প্রবাসের জীবনে বেতারে ভোরবেলায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের দরাজ কণ্ঠে চন্ডীপাঠ শোনা যায় না। তবে সেই অভাব অনেকটাই পূরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ইউটিউব। আকাশবাণীর সেই কিংবদন্তি চণ্ডীপাঠ থেকে শুরু করে মহিষাসুরমর্দ্দিনীর গান বেজে ওঠে। এভাবেই সাত সমুদ্র তের নদীর পাড়েও দেবী দুর্গা তার আগমনী বার্তা নিয়ে হাজির হয়।

বরাবরের মতো এবারো কানাডার টরেন্টোর হিন্দুরা জাকজমকভাবে পালন করেছে তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। মহালয়ার দিন হয়েছে চণ্ডীপাঠ, দশমীর দিন সিঁদুর খেলা আর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের উৎসব। প্রতিদিনই ছিলো স্থানীয় শিল্পী এবং বাংলাদেশ-ভারত থেকে আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আর দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত প্রসাদ বিতরণ। 

সময়ের সঙ্গে সঙ্গে দুর্গাপূজা বাঙালির সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। বাঙ্গালি হিন্দুরা বছরের পুরোটা সময় অপেক্ষা করে থাকে এই সময়টার জন্য। ঢাক আর কাঁসার তালে দুর্গা মায়ের আনন্দধ্বনি ছড়িয়ে পরে লোকালয়ে। বুঝতে পারি আনন্দের বার্তা নিয়ে দেবী দুর্গা আমাদের মধ্যে আরও একবার এসেছেন।  
২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।
২৪ঘণ্টা অনলাইন : ইয়েমেনের এডেনে অবস্থিত প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স লক্ষ্য করে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা। এতে চার নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের...
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ ছিনতাইয়ের সতর্কতা ও বোমার হুমকি পেয়েছে। এরপর ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জয়পুরে উড়োজাহাজটি অবতরণ করে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো...