শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সিরিয়ার লাতাকিয়ায় ইসরাইল বিমান হামলা চালিয়েছে

প্রকাশিত - ১৭ অক্টোবর, ২০২৪   ০৫:৪৬ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

২৪ঘণ্টা অনলাইন : সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার জানিয়েছে, ইসরাইল উপকূলীয় শহর লাতাকিয়ায় বিমান হামলা চালিয়েছে। দামেস্ক থেকে এএফপি এখবর জানায়। বর্তাসংস্থা সানা জানায়, ‘বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা লাতাকিয়ার উপর হামলা প্রতিরোধ করেছে।’

বার্তা সংস্থাটি জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল- আসাদের শক্ত ঘাঁটি লাতাকিয়ার প্রবেশপথে ইসরায়েলের বিমান হামলার কারণে আগুন ধরে যায়। তিনি ইসরায়েলের সাথে যুদ্ধরত লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর সাথে জোটবদ্ধ।

সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ায় শত শত হামলায় জড়িত ইসরাইলের সামরিক বাহিনী সঙ্গে এই বিমান হামলার ব্যাপারে জানতে চাওয়া হলে তারা বার্তা সংস্থা এএফপিকে লাতাকিয়া বোমা হামলার বিষয়ে মন্তব্য করবে না বলে জানিয়েছে। ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরাইলের হামলাটি ছিল  ‘লাতাকিয়া শহরের একটি অস্ত্রের ডিপোকে লক্ষ্য করে।’

২৪ঘণ্টা/আসো  

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।