শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা হুথি বিদ্রোহীদের

প্রকাশিত - ৩১ ডিসেম্বর, ২০২৪   ০৯:৫৯ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন :  ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা মঙ্গলবার ইসরাইলে আরো দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে। তারা জানায়, ইসরাইলি সামরিক বাহিনীর উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার কয়েক ঘণ্টা পর তারা এ হামলা চালিয়েছে।

হুথি সামরিক বিবৃতির উদ্ধৃতি দিয়ে সানা থেকে এএফপি জানায়, ‘প্রথম হামলাটি ছিল তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে এবং দ্বিতীয়টি ছিল জেরুজালেমের দক্ষিণে একটি বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে।

বিদ্রোহীরা আরো বলেছে, তারা আমেরিকান বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে হামলা করেছে। তবে এ সম্পর্কে মার্কিন সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সোমবার রাতে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলি ভূখণ্ডে প্রবেশ করার আগে গুলি করেছে।
হুথি বিদ্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্রোহীরা যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বেশিরভাগ অঞ্চল নিয়ন্ত্রণ করছে। ২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইল এবং লোহিত সাগর ও এডেন উপসাগরের জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

সাম্প্রতিক সময়ে ইসরাইলও কয়েক দফা পাল্টা হামলা চালিয়েছে ইয়েমেনে। সেখানে হুথিদের কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে ইসরাইল।

গত সপ্তাহে, ইসরাইলি যুদ্ধবিমান সানা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিশোধমূলক হামলা চালালে এতে চারজন নিহত হয়। ঘটনাস্থল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস একটি ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।