শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ধূমপান করলে গুনতে হবে জরিমানা

প্রকাশিত - ০১ জানুয়ারি, ২০২৫   ০৭:৫৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : এবার ইতালিতে ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। ১ জানুয়ারি বুধবার থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। নিষেধাজ্ঞা ঘোষণার ফলে ইতালির আর্থিক ও ফ্যাশন রাজধানী মিলানে ধূমপায়ীদের শহরের রাস্তায় বা জনাকীর্ণ পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানা গুনতে হবে।

স্থানীয় কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন, এ ব্যবস্থার অন্যতম উদ্দেশ্যে হচ্ছে ‘শহরের বাতাসের গুণমান উন্নত, নাগরিকদের স্বাস্থ্য রক্ষা, পাবলিক স্পেসে পরোক্ষ ধূমপান থেকে সুরক্ষাসহ শিশুদের শ্বাসকষ্ট থেকে রক্ষা করা।’ জানা যায়, ইতালির উত্তরাঞ্চলীয় এই শহরে যারা নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের ৪০ থেকে ২৪০ ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩০ হাজার টাকা। তবে এমন কঠোর বিধান শহরের সকল বাসিন্দা ভালোভাবে মেনে নিতে পারছেন না।

২৪ঘণ্টা/শাহ

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।