শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

শীত ঝড়ের কারণে আমেরিকাতে ৩ হাজার ফ্লাইট বাতিল

প্রকাশিত - ১১ জানুয়ারি, ২০২৫   ০৮:৪১ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : শীত ঝড়ের কারণে শুক্রবার আমেরিকাতে তিন হাজারের বেশি ফ্লাইট স্থগিত ঘোষনা করা করা হয়েছে। এছাড়া কয়েক হাজার ফ্লাইট দেরিতে ল্যান্ড করেছে বলে দেশটি বিমান সংস্থা এবং ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যার জানিয়েছে। খবর এএফপির।

ডেল্টা এয়ারলাইনস বলছে, খারাপ আবহাওয়ার কারণে আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে দু’ঘন্টারও বেশি সময় বন্ধ রাখতে হয়েছে। ডেল্টা তাদের ১১০০ ফ্লাইট বাতিল করেছে। এছাড়া ইঞ্জিনের সমস্যার কারণে ডেল্টার একটা ফ্লাইট আটলান্টা বিমানবন্দরে টেক-অফ করতে পারেনি।  

ফ্লাইট ওয়্যার সূত্রে জানা গেছে, টেক্সাসের ডালাস ফোর্ট ওয়ার্থ এবং নর্থ ক্যারোলিনার শারলোট ডগলাস বিমানবন্দরও বৈরি আবহাওয়ার কবলে পড়েছে। এ দু’টো বিমানবন্দরে ১২ শত এর বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে।

এ সপ্তাহের শুরুতে আমেরিকার দক্ষিণ অঞ্চলে শীতকালিন ঝড়ের প্রাদর্ভাব দেখা দেয়। এতে পাঁচজন নিহত হয়েছে। তাপমাত্রা কোথাও কোথাও মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। হাজারও মানুষ বিদ্যুৎ ছাড়ায় দিন পার করে।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।