শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

১৭ জানুয়ারি রাশিয়া ও ইরান ‘সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব’ চুক্তি স্বাক্ষর করবে : ক্রেমলিন

প্রকাশিত - ১৩ জানুয়ারি, ২০২৫   ০৯:৩৭ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন :  ইরানের প্রেসিডেন্ট মসুদ পেজেশকিয়ানের মস্কো সফরের সময় শুক্রবার রাশিয়া ও ইরান একটি ‘সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব’ চুক্তি স্বাক্ষর করবে। ক্রেমলিন সোমবার এ তথ্য জানায়।

মস্কো থেকে এএফপি ক্রেমলিনের বরাত দিয়ে জানায়, ‘১৭ জানুয়ারি ভ্লাদিমির পুতিন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা করবেন। তিনি একটি আনুষ্ঠানিক সফরে মস্কোতে আসছেন।’ পাশাপাশি দুই নেতা ‘সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি’ স্বাক্ষর করবেন বলেও উল্লেখ করা হয়।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।