শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ব্রিটিশ প্রধানমন্ত্রী 'খুব ভালো লোক': ট্রাম্প

প্রকাশিত - ২৬ জানুয়ারি, ২০২৫   ১০:০১ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে 'খুব ভালো লোক'  বলে প্রশংসা করেছেন এবং জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের একটি ফোনালাপ হবে।

মায়ামি থেকে এএফপি জানায়, ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেছেন, 'আমি মনে করি, এখন পর্যন্ত তিনি খুব ভালো কাজ করেছেন।...আমি তাকে খুব পছন্দ করি।'

স্টারমার সম্প্রতি ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের তীব্র সমালোচনার মুখে পড়েন। এ প্রেক্ষাপটে ট্রাম্প তার সম্পর্কে এই মন্তব্য করলেন।

ট্রাম্পের চালু করা নতুন একটি 'সরকারি দক্ষতা' বিভাগ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত মাস্ক এই মাসে তার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ‘এক্স’-এ স্টারমারের বিরুদ্ধে একাধিক পোস্ট করেন এবং তাকে পদত্যাগ করার আহ্বান জানান।

তবে ট্রাম্প সাংবাদিকদের জানান, 'আমি হয়তো তার (স্টারমারের) দর্শনের সঙ্গে একমত নই, কিন্তু তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে।'

তিনি যোগ করেন, 'আমাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি ফোনালাপ হবে।'

গত জুলাইয়ে নির্বাচিত ব্রিটেনের নতুন লেবার সরকার ট্রাম্পের দলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কয়েক মাস ধরে কাজ করে যাচ্ছে।

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি একসময় ট্রাম্পকে 'টুপি পরা স্বৈরাচার' বলে আখ্যা দিলেও এ সপ্তাহে তার 'অসাধারণ নম্রতা'র প্রশংসা করেছেন। তিনি সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে স্টারমারের একটি ডিনারের কথা স্মরণ করেন।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।