শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ফেব্রুয়ারিতে হচ্ছে ট্রাম্প-মোদি বৈঠক

প্রকাশিত - ২৮ জানুয়ারি, ২০২৫   ০৯:১৫ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ফেব্রুয়ারিতে তার সঙ্গে বৈঠকের জন্য হোয়াইট হাউসে আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমবার (২৮ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফ্লোরিডা থেকে জয়েন্ট বেস অ্যান্ড্রুসে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে চড়ে সাংবাদিকদের এ কথা বলেন।

ট্রাম্প বলেন, সোমবার (২৮ জানুয়ারি) তার সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছিল। আগামী মাসে, সম্ভবত ফেব্রুয়ারিতে তিনি হোয়াইট হাউসে আসতে চলেছেন। ভারতের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে।

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার ফোনালাপের বিস্তারিত জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ফোনালাপে দুই দেশের স্বর্থ সংশ্লিষ্ট সবকিছুই এসেছে।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদির মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ২০২৪ সালের নভেম্বরে ট্রাম্পের অত্যাশ্চর্য নির্বাচনী বিজয়ের পরে মার্কিন প্রেসিডেন্টের সাথে কথা বলার জন্য প্রধানমন্ত্রী মোদি ছিলেন শীর্ষ তিন বিশ্ব নেতার মধ্যে একজন।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।