শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

পাকিস্তানে দুই অভিযানে চার সেনা ও ১৫ সন্ত্রাসী নিহত

প্রকাশিত - ১৫ ফেব্রুয়ারি, ২০২৫   ০৯:৩১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, দেশটির খাইবার পাখতুনখোয়ায় দুটি পৃথক অভিযানে ১৫ সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় সংঘর্ষে চার সেনাও শহিদ হয়েছেন। খবর জিও নিউজের।দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়েছে, ডেরা ইসমাইল খান জেলার হাথালা এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির ভিত্তিতে গোয়েন্দাভিত্তিক অভিযান (আইবিও) চলাকালে নয় সন্ত্রাসী নিহত হয়েছে।

এদিকে উত্তর ওয়াজিরিস্তান জেলার মিরান শাহ এলাকায় পরিচালিত পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। বিবৃতিতে বলা হয়, নিহত সন্ত্রাসীরা এলাকায় অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের সীমান্তবর্তী প্রদেশে সহিংস হামলা বেড়ে যাওয়ায় এ অভিযান একটি ধারাবাহিক সন্ত্রাসবিরোধী প্রচেষ্টার অংশ।

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিআইসিএসএস) থিংক ট্যাঙ্ক প্রকাশিত তথ্য অনুসারে, ২০২৫ সালের জানুয়ারিতে দেশটিতে সন্ত্রাসী হামলার ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যা আগের মাসের তুলনায় ৪২ শতাংশ বেড়েছে। তথ্য থেকে জানা গেছে যে দেশব্যাপী কমপক্ষে ৭৪ টি জঙ্গি হামলা রেকর্ড করা হয়েছে, যার ফলে ৩৫ জন নিরাপত্তা কর্মী, ২০ জন বেসামরিক নাগরিক এবং ৩৬ জন জঙ্গি সহ ৯১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১১৭ জন, যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর ৫৩ সদস্য, ৫৪ জন বেসামরিক নাগরিক এবং ১০ জঙ্গি।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।