শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ঘূর্ণিঝড় আলফ্রেডের আঘাতে অস্ট্রেলিয়ায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট

প্রকাশিত - ০৮ মার্চ, ২০২৫   ০৯:৪৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বন্যার আশঙ্কা তৈরি করে শনিবার অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় আলফ্রেড। তবে এর তাণ্ডবে ৩ লাখ ৩০ হাজার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে।  অতিক্রান্তীয় এই ঘূর্ণিঝড় এখন গ্রীষ্মমন্ডলীয় নিম্নচাপে পরিণত হয়েছে। আলফ্রেডের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে গেছে, যা গাছপালা উপড়ে ফেলেছে, বিদ্যুতের লাইন ভেঙে ফেলেছে ও ভবন ক্ষতিগ্রস্ত করেছে।

অস্ট্রেলিয়ার ল্যাব্রাডর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। সরকারি আবহাওয়াবিদরা জানিয়েছেন, এখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ড ও উত্তর-পূর্ব নিউ সাউথ ওয়েলসের ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) উপকূলের কিছু অংশে নদীতে পানির পরিমাণ বেড়ে গেছে। ইউটিলিটি কোম্পানিগুলো জানিয়েছে, দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডে ২ লাখ ৯৫ হাজার ও নিউ সাউথ ওয়েলসের আরও ৪২ হাজার ৬০০ ঘরবাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। কোম্পানিগুলো সতর্ক করে দিয়েছে, বন্যা বিদ্যুৎ লাইন মেরামতের কাজ ব্যাহত করতে পারে।

বিদ্যুৎহীনতায় প্রায় ৭ লাখ ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান করে রাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্রিসাফুলি বলেন, কুইন্সল্যান্ডের ইতিহাসে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এটিই সবচেয়ে বড় বিদ্যুৎ বিভ্রাট। আবহাওয়া ব্যুরো এক সতর্ক বার্তায় বলেছে , সপ্তাহ জুড়ে প্রবল বৃষ্টিপাত ও মরাত্মক ঝড়ো হাওয়ার ঝুঁকি রয়েছে।বিবৃতিতে আবহাওয়া ব্যুরো বলেছে,নদীগুলো ইতোমধ্যেই ভারী বৃষ্টিপাতের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। ছোট থেকে বড় বন্যা প্রবাহিত হচ্ছে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।