শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

আল-আকসায় ৮০ হাজার মুসল্লির নামাজ আদায়

প্রকাশিত - ১৬ মার্চ, ২০২৫   ০৪:৫২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : রমজানে জেরুজালেমের পবিত্র মসজিদ আল-আকসায় নামাজ আদায়ে বিধিনিষেধ আরোপ করে রেখেছে দখলদার ইসরায়েল। তবে এর মধ্যেই শুক্রবার, ১৪ মার্চ আল-আকসায় ৮০ হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ জানিয়েছে এ তথ্য। যদিও দখলদার ইসরায়েলের পুলিশ সংখ্যাটি প্রকাশ করেনি। তারা শুধু বলেছে ‘হাজার হাজার মানুষ’ এসেছিলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, আল-আকসায় আজ যারা নামাজ পড়েছেন তাদের বেশিরভাগই ইসরায়েলে বসবাসকারী ফিলিস্তিনি। পশ্চিমতীর থেকে যেন মুসল্লিরা আসতে না পারেন সেজন্য সেখানে প্রতিবন্ধকতা তৈরি করেছে দখলদার ইসরায়েলের পুলিশ। এ কারণে পশ্চিমতীরের বেশি মুসল্লি আসতে পারেননি।  এছাড়া শুধুমাত্র ৫৫ বছরের ওপর এবং ৫০ বছরের ওপরে নারীদের আল-আকসা মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়েছিল। এছাড়া সবাইকে দখলদার ইসরায়েলের কাছ থেকে পাসও সংগ্রহ করতে হয়েছিল। এ কারণে ফিলিস্তিনের বেশিরভাগ মানুষ ইসলামের পবিত্র এ মসজিদে নামাজ পড়তে পারেনি।

মুসলিমরা বিক্ষোভ করতে পারেন এমন ভয় থেকে তরুণদের আল-আকসায় প্রবেশ করতে দিচ্ছে না দখলদার ইসরায়েল। কম বয়সী কেউ যেন সেখানে না আসতে পারে তাই জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়েছে ইসরায়েলি পুলিশ। গত সপ্তাহেও কোনো ধরনের ঝামেলা ছাড়া আল-আকসায় নামাজ পড়েছিলেন সাধারণ মুসল্লিরা।

২৪ঘণ্টা/শাহ, সূত্র : আলজাজিরা, টাইমস অব ইসরায়েল

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।