শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ১২ 

প্রকাশিত - ১৬ মার্চ, ২০২৫   ০৪:৫৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সামরিক অভ্যুত্থানবিরোধী যোদ্ধাদের দখলে থাকা মিয়ানমারের একটি গ্রামে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, বেসামরিক এলাকা লক্ষ্য করে এই বোমা হামলা চালানো হয়েছে। মিয়ানমারের লেতপানহ্লা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

২০২১ সালের এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখল করে, যা দেশটিকে এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। বিশ্লেষকরা বলেছেন, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে জান্তা বাহিনী ক্রমবর্ধমানভাবে বিমান হামলা চালাচ্ছে। শুক্রবার, ১৪ মার্চ বিকালে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় থেকে প্রায় ৬০ কিলোমিটার (৪০ মাইল) উত্তরে লেতপানহ্লা গ্রামে হামলা চালানো হয়। সিঙ্গু অঞ্চলের এই গ্রামটি পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ)-এর অভ্যুত্থানবিরোধী গেরিলাদের দখলে রয়েছে। চার বছর আগে সেনাবাহিনী দেশটির বেসামরিক সরকারকে উৎখাত করার পর তারা অস্ত্র হাতে যুদ্ধ শুরু করেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন প্রশাসনিক কর্মকর্তা বলেন, ‘জনবহুল এলাকায় বোমা ফেলার কারণে অনেক মানুষ নিহত হয়েছে। এটা এমন সময় ঘটেছে, যখন লোকজন বাজারে যাচ্ছিল।’ শনিবার, ১৫ মার্চ তিনি বলেন, আমরা একটি তালিকা তৈরি করছি। এতে নিহত ১২ জনের নাম নিবন্ধন করেছি।

২৪ঘণ্টা/শাহ

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।