শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

শিক্ষার্থীদের বৃত্তি দিতে ঢাবিতে নতুন ট্রাস্ট ফান্ড গঠন

প্রকাশিত - ২০ মার্চ, ২০২৫   ১১:১৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) ভাষাবিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে ‘অধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোরশেদ ট্রাস্ট ফান্ড’ শীর্ষক নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। প্রয়াত অধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোরশেদের কন্যা মনজুলা মোরশেদ পিতার স্মৃতি রক্ষার্থে এই ট্রাস্ট ফান্ড গঠনের জন্য ১৫ লাখ টাকার একটি চেক আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে হস্তান্তর করেছেন।

এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন ড. মনিরা বেগম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই ট্রাস্ট ফান্ড গঠনের জন্য দাতাকে ধন্যবাদ জানান। এর মাধ্যমে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে এ ধরণের উদ্যোগ কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন।

এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ভাষাবিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।উল্লেখ্য, অধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোরশেদ ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন এবং ২০২৩ সালে ইন্তেকাল করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ এবং ভাষাবিজ্ঞান বিভাগে তিনি অধ্যাপনা করেন।
২৪ ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন