২৪ ঘণ্টা অনলাইন : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৪ দিনের সরকারি সফরে চীনের হাইনান পৌঁছেছেন। ড. মুহাম্মদ ইউনূস চীনে পৌছালে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত এবং হাইনান প্রদেশের ভাইস গভর্নর মো. নাজমুল ইসলাম। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট ২৬ মার্চ বাংলাদেশ সময় ৪টা ১৫ মিনিটে হাইনানের কিউনহায় বাও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি হচ্ছে অধ্যাপক ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় সফর।
২৪ঘণ্টা/আসো
