শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

মার্কিনিদের কঠোর ধৈর্য ধরার পরামর্শ দিলেন ট্রাম্প

প্রকাশিত - ০৫ এপ্রিল, ২০২৫   ০৪:২৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আমদানি করা পণ্যের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত একতরফা শুল্ক শনিবার থেকেই আদায় শুরু করেছেন মার্কিন কর্মকর্তারা। স্বাভাবিকভাবেই চলতি সপ্তাহ থেকেই যুক্তরাষ্ট্রের বাজারে বিদেশি পণ্যের দাম বহু গুণে বেড়ে যাচ্ছে। তবে শুল্কের কারণে বর্তমানে দাম বাড়লেও ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি আরো শক্তিশালী হবে-আশ্বাস দিয়ে নাগরিকদের কঠোর ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন ট্রাম্প।

শনিবার ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে লিখেছেন, “আমেরিকার চেয়ে চীনের অনেক বেশি ক্ষতি হয়েছে, যা যুক্তরাষ্ট্রের ধারেকাছেও নয়। তারা ও অন্যান্য অনেক দেশ আমাদের সাথে অস্থিতিশীলভাবে খারাপ আচরণ করেছে। আমরা বোকা এবং অসহায় হয়ে চাবুকের আঘাত পাওয়ার অবস্থানে ছিলাম, কিন্তু এখন আর নেই।” মার্কিনিদের ভবিষ্যতের সফলতারি আশ্বাস দিয়ে ট্রাম্প লিখেছেন,  প্রশাসন “আগের মতো চাকরি ও ব্যবসা ফিরিয়ে আনছে। এটি একটি অর্থনৈতিক বিপ্লব এবং আমরা জিতব। শক্ত করে ধরে থাকুন কিন্তু শেষ ফলাফল হবে ঐতিহাসিক।”
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।