শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

দক্ষিণ সুদানের সব ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত - ০৬ এপ্রিল, ২০২৫   ০৩:২৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্র দক্ষিণ সুদানের সব পাসপোর্টধারীর ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে। একইসাথে দেশটির নতুন নাগরিকদের মার্কিন সীমান্তে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। দক্ষিণ সুদানের নাগরিকদের দেশে ফেরত পাঠাতে না পারায় এই সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। খবর  এএফপির। স্থানীয় সময় শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানিয়েছেন, দক্ষিণ সুদান যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত নাগরিকদের গ্রহণে ব্যর্থ হয়েছে। এর প্রতিক্রিয়ায়, দেশটির সব পাসপোর্টধারীর ভিসা বাতিল এবং নতুন ভিসা ইস্যু বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।

রুবিও বলেন, “যখন কোনো দেশ তাদের নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায়, তখন আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও অভিবাসন নীতিতে কঠোর পদক্ষেপ নেওয়া অপরিহার্য হয়ে পড়ে।” তিনি আরও জানান, দক্ষিণ সুদান যদি এই বিষয়ে সহযোগিতা করে, তবে যুক্তরাষ্ট্র তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে প্রস্তুত। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর এটিই প্রথম ঘটনা, যেখানে কোনো নির্দিষ্ট দেশের সব নাগরিকের ভিসা একযোগে বাতিল করা হলো। ট্রাম্প দীর্ঘদিন ধরেই অভিবাসন বিরোধী অবস্থানকে তার রাজনৈতিক পরিচয়ের অংশ হিসেবে ব্যবহার করে আসছেন। দক্ষিণ সুদানের ক্ষেত্রে নেওয়া পদক্ষেপ সেই কৌশলেরই অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা।

জো বাইডেন প্রশাসনের আমলে দক্ষিণ সুদানের নাগরিকদের ‘টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস)’ দেওয়া হয়েছিল, যার মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৫ সালের ৩ মে। টিপিএস প্রোগ্রামের আওতায় থাকা ১৩৩ জন দক্ষিণ সুদানি নাগরিক যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং আরও ১৪০ জন আবেদন করার উপযুক্ত ছিলেন।তবে ট্রাম্প প্রশাসন এরইমধ্যে ভেনিজুয়েলার ৬ লাখের বেশি নাগরিকের টিপিএস প্রত্যাহার করেছে। বিশ্লেষকদের আশঙ্কা, দক্ষিণ সুদানের ক্ষেত্রেও এই সুরক্ষা বাতিল হতে পারে। বিশ্বের সবচেয়ে নবীন ও দরিদ্র দেশ দক্ষিণ সুদান বর্তমানে রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত। ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত চলা গৃহযুদ্ধে প্রায় ৪ লাখ মানুষ প্রাণ হারায়। পর্যবেক্ষকদের মতে, সেখানে সহিংসতা ফের শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দেশটির নাগরিকরা ইউরোপ ও আমেরিকার দিকে ঝুঁকছেন।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।