শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ডিমের দাম এখন সর্বকালের সর্বোচ্চ

প্রকাশিত - ১২ এপ্রিল, ২০২৫   ০৬:০৭ এএম
webnews24
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডিমের দাম। দাম বেড়ে এখন সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে ঠেকেছে এই পণ্য। এখন প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ৬ দশমিক ২৩ ডলারে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬০ টাকা।

সম্প্রতি দেশটির শ্রম পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত নতুন পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

পরিসংখ্যানে দেখা যায়, এক ডজন ডিমের গড় দাম মার্চ মাসে ৬ দশমিক ২৩ ডলার। যা এক বছর আগের দামের দ্বিগুণেরও বেশি। এটি গত ফেব্রুয়ারিতে  প্রতি ডজন ৫ দশমিক ৯০ ডলার ছিল এবং জানুয়ারিতে ছিল ৪ দশমিক ৯৫ ডলার। বর্তমানের দাম আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

তবে মার্চের শেষে পাইকারি দাম কিছুটা কমলেও খুচরা বাজারে এর তেমন প্রভাব পড়েনি।

গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রে ডিমের দাম ৩৫ শতাংশ কমে এসেছে। তিনি এর জন্য কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্সের প্রশংসা করে বলেন, দাম কমানোর ক্ষেত্রে তিনি ‘ভালো কাজ’ করেছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।