শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

মক্কায় প্রবেশে নতুন নিষেধাজ্ঞা দিল সৌদি আরব

প্রকাশিত - ১৩ এপ্রিল, ২০২৫   ০৪:২০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : চলতি হজ মৌসুমকে কেন্দ্র করে হজ পারমিট ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি সরকার। আগামী ২৩ এপ্রিল থেকে এ নির্দেশনা কার্যকর হবে, যা ২৯ এপ্রিল থেকে আরও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, শুধুমাত্র সরকারি হজ ভিসাধারী, মক্কার নিবাসী, বৈধ পারমিটধারী কর্মী এবং পবিত্র স্থান রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ব্যক্তিরা মক্কায় প্রবেশ করতে পারবেন।

ওমরাহ পারমিট ইস্যু করার প্রক্রিয়া ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত স্থগিত থাকবে। এই সময়কালে যেকোনো অননুমোদিত প্রবেশচেষ্টার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হজের সুশৃঙ্খল ও নিরাপদ আয়োজন নিশ্চিত করতে নতুন এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় প্রশাসন। চলতি বছর প্রায় ২০ লাখ মুসল্লি হজে অংশ নেবেন বলে আশা করছে সৌদি কর্তৃপক্ষ।
সূত্র: এএফপি
২৪ ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।