শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বৈঠকে সন্তুষ্ট নন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি কারিগরি শিক্ষার্থীদের

প্রকাশিত - ১৭ এপ্রিল, ২০২৫   ০৩:১৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নন জানিয়ে কর্মসূচি আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন ছয় দফা দাবিতে আন্দোলনরত কারিগরির শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কারিগরি অনুবিভাগ) রেহানা ইয়াছমিনের সঙ্গে বৈঠকের পর কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সচিবালয়ে কারিগরি ও মাদরাসার শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে দুপুর ১২টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠকে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের ১৮ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। বৈঠক চলে টানা তিন ঘণ্টা। বিকেল ৩টায় বৈঠক শেষ হয়।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন